1. admin@gmail.com : দৈনিক আমার সময় : দৈনিক আমার সময়
  2. admin@dailyamarsomoy.com : admin :
গাজীপুরের শ্রীপুরে বিএনপি'র নতুন কমিটি ঘোষণা - দৈনিক আমার সময়

গাজীপুরের শ্রীপুরে বিএনপি’র নতুন কমিটি ঘোষণা

ফরিদ আলম সৌরভ,গাজীপুর:
    প্রকাশিত : সোমবার, ১৬ জুন, ২০২৫

গাজীপুরের শ্রীপুর উপজেলা ও পৌর বিএনপির নতুন ৪১ সদস্যবিশিষ্ট আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে।

গত শনিবার (১৪ জুন) সন্ধ্যায় গাজীপুর জেলা বিএনপির আহ্বায়ক একেএম ফজলুল হক মিলন, ১নং যুগ্ম আহ্বায়ক অধ্যাপক ডা. রফিকুল ইসলাম বাচ্চু এবং সদস্য সচিব ব্যারিস্টার ইশরাক আহমেদ সিদ্দিকীর যৌথ স্বাক্ষরে এ কমিটি অনুমোদন দেয়া হয়।

ঘোষিত কমিটিতে উপজেলা বিএনপির আহ্বায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন মো. আ. মোতালেব এবং সদস্য সচিব করা হয়েছে খায়রুল কবির মন্ডল আজাদকে। যুগ্ম আহ্বায়ক হয়েছেন মোছলে উদ্দিন মৃধা, মোক্তারুল করিম শামীম মোড়ল, আবু জাফর সরকারসহ মোট ৪১ জন নেতা।

অন্যদিকে, শ্রীপুর পৌর বিএনপির নতুন কমিটিতে আহ্বায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন মো. হুমায়ুন কবির সরকার এবং সদস্য সচিব করা হয়েছে আগের কমিটির সাধারণ সম্পাদক বিল্লাল হোসেন বেপারীকে। যুগ্ম আহ্বায়ক হিসেবে রয়েছেন আনোয়ার হোসেন বেপারী ও অ্যাডভোকেট আহসান কবিরসহ আরও ৪১ জন সদস্য।

দলীয় সূত্র জানায়, এর আগে উপজেলা ও পৌর বিএনপির পুরনো কমিটি বিলুপ্ত ঘোষণা করা হলে, নতুন নেতৃত্বে স্থান পাওয়ার জন্য প্রার্থীদের মধ্যে লবিং-তদবির শুরু হয়। অবশেষে ছাত্রদল থেকে উঠে আসা কর্মঠ, পরিচ্ছন্ন ও ত্যাগী নেতাদের মূল্যায়ন করে এই নতুন কমিটি গঠন করা হয়েছে।

কমিটি ঘোষণার পর শ্রীপুর পৌর শহরের মাওনা চৌরাস্তা, শ্রীপুর সদরসহ বিভিন্ন স্থানে আনন্দ মিছিল বের করেন উজ্জীবিত নেতাকর্মীরা। নতুন দায়িত্ব পাওয়া নেতাদের ফুলেল শুভেচ্ছা জানান দলীয় কর্মীরা।

গাজীপুর জেলা বিএনপির ১নং যুগ্ম আহ্বায়ক এবং কেন্দ্রীয় বিএনপির সহ-স্বাস্থ্য বিষয়ক সম্পাদক অধ্যাপক ডা. রফিকুল ইসলাম বাচ্চু বলেন, “ছাত্রদল থেকে উঠে আসা রাজনৈতিকভাবে সক্রিয়, সমাজে গ্রহণযোগ্য, ক্লিন ইমেজের ত্যাগীদের স্থান দিয়ে কমিটি গঠন করা হয়েছে। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে আমরা মাঠ পর্যায়ে জনগণের পছন্দের ব্যক্তিদের মূল্যায়ন করছি।”

তিনি আরও বলেন, “প্রিয় নেত্রী বেগম খালেদা জিয়ার স্বপ্ন বাস্তবায়নে—একটি সন্ত্রাস, চাঁদাবাজি ও মাদকমুক্ত আধুনিক বাংলাদেশ গঠনে আমাদের এ কার্যক্রম চলমান থাকবে।”

নতুন কমিটি গঠনের মাধ্যমে শ্রীপুর উপজেলা ও পৌর বিএনপির সাংগঠনিক কার্যক্রম আরও বেগবান হবে বলে আশা প্রকাশ করেন নেতারা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন
© All rights reserved © dailyamarsomoy.com