1. admin@gmail.com : দৈনিক আমার সময় : দৈনিক আমার সময়
  2. admin@dailyamarsomoy.com : admin :
এবার অভিনয় শিল্পী সংঘের নির্বাচনে  আইন ও কল্যাণ সম্পাদক পদে প্রার্থী হয়েছেন সুবর্ণা মজুমদার  - দৈনিক আমার সময়

এবার অভিনয় শিল্পী সংঘের নির্বাচনে  আইন ও কল্যাণ সম্পাদক পদে প্রার্থী হয়েছেন সুবর্ণা মজুমদার 

মোস্তাফিজ সুমন, জ্যেষ্ঠ প্রতিবেদক :
    প্রকাশিত : শুক্রবার, ১৮ এপ্রিল, ২০২৫

১৯ এপ্রিল ২০২৫ নির্বাচন হতে যাচ্ছে বাংলাদেশের টেলিভিশন অভিনয় শিল্পী সংঘের নির্বাচন আর এ নির্বাচনে আইন ও কল্যাণ বিষয়ক সম্পাদক পদে প্রার্থী হয়েছেন ছোট পর্দার অভিনেত্রী সুবর্ণা মজুমদার।

 

সুবর্ণ মজুমদার বাংলাদেশের  স্বনামধন্য থিয়েটার দল আরণ্যকের একজন নাট্যকর্মী হিসেবে ২০০৮ সাল থেকে মঞ্চ নাটকের মাধ্যমে সাংস্কৃতিক অঙ্গনে পথ চলা শুরু করেন । তারপর ২০০৯ সাল থেকে নিয়মিত টেলিভিশন নাটকে অভিনয় করে চলছেন এই অভিনেত্রী। তার উল্লেখযোগ্য কাজের মধ্যে রয়েছে ওয়েব সিরিজ বরফ কলের গল্প, পতাকা, চিটিং মাস্টার  ইত্যাদি । এছাড়াও সুবর্ণা মজুমদার জনপ্রিয় ম্যাগাজিন অনুষ্ঠান ইত্যাদি এবং পাঁচফোড়নে নিয়মিত কাজ করে চলছেন।

সুবর্ণা মজুমদার  এলএল বি, এলএল এম সম্পূর্ণ করে বর্তমানে সুনামের সাথে জুনিয়র এডভোকেট হিসেবে কাজ করছেন।

অভিনয় শিল্পী সংঘের অনেকের সাথে কথা বলে জানা যায় আইন ও কল্যাণ সম্পাদক পদে একজন আইনজীবী প্রার্থী হয়েছেন, যিনি নির্বাচিত হলে সংগঠনের সকল আইনি জটিলতা দূর করে সংগঠনের মঙ্গল হয় এমন কাজ করবে বলে বিশ্বাস করছেন সাধারণ ভোটাররা । নাম প্রকাশে অনিচ্ছুক একজন সদস্য বলেন  সুবর্ণ মজুমদার আইন সম্পর্কে যথেষ্ট জ্ঞান থাকায় আইন ও কল্যাণ সম্পাদক পদে তার বিকল্প নেই।

 

সুবর্ণ মজুমদার দৈনিক আমার সময়কে জানান আমি এবার অভিনয় শিল্পী সংঘের নির্বাচনে  আইন ও কল্যাণ সম্পাদক পদে প্রার্থী হয়েছি এটা আমারই কাজ  আশা করি নির্বাচিত হলে সংগঠনের জন্য  খুব সহজেই কোন জটিলতা থাকলে  তা দূর করতে পারব বলে আমার বিশ্বাস । সুবর্ণ মজুমদার অভিনয় শিল্পী সংঘের সকল সদস্যদের কাছে ভোট ও দোয়াপ্রার্থী।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন
© All rights reserved © dailyamarsomoy.com