1. admin@gmail.com : দৈনিক আমার সময় : দৈনিক আমার সময়
  2. admin@dailyamarsomoy.com : admin :
‎অধ্যাপক পদে পদায়ন পেলেন ডা. মো. বেলায়েত হোসেন ঢালী - দৈনিক আমার সময়

‎অধ্যাপক পদে পদায়ন পেলেন ডা. মো. বেলায়েত হোসেন ঢালী

‎জাকারিয়া হোসেন। চট্টগ্রাম
    প্রকাশিত : বুধবার, ২৯ জুলাই, ২০২৬

‎স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগের এক প্রজ্ঞাপনে বিসিএস (স্বাস্থ্য) ক্যাডারের সহযোগী অধ্যাপক চলতি দায়িত্বে অধ্যাপক পদে পদায়ন করা হয়েছে।

‎মঙ্গলবার (২৮ জুলাই ২০২৬ ইং) জারি করা প্রজ্ঞাপনে বলা হয়, চট্টগ্রাম মেডিকেল কলেজের পেডিয়াট্রিকস বিভাগের সহযোগী অধ্যাপক ডা. মোহাম্মদ বেলায়েত হোসেন-কে পেডিয়াট্রিকস বিভাগের অধ্যাপক (চলতি দায়িত্ব) হিসেবে পদায়ন করা হয়েছে।

‎প্রজ্ঞাপনে আরও উল্লেখ করা হয়, পদায়নপ্রাপ্ত কর্মকর্তাদের আগামী পাঁচ কার্যদিবসের মধ্যে নতুন কর্মস্থলে যোগদান করতে হবে। নির্ধারিত সময়ে যোগদান না করলে তারা বর্তমান কর্মস্থল থেকে স্বয়ংক্রিয়ভাবে স্ট্যান্ড রিলিজ হিসেবে গণ্য হবেন।

‎এছাড়া, যোগদানকালীন কোনো ধরনের দায়িত্ব হস্তান্তর বা অব্যাহতির অপেক্ষা না করে সরাসরি নতুন কর্মস্থলে যোগদান করতে হবে বলেও প্রজ্ঞাপনে নির্দেশনা দেওয়া হয়েছে।

‎পদায়নপ্রাপ্ত অধ্যাপক ডা. মোঃ বেলায়েত হোসেন ঢালী এ পদায়নের জন্য গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান এবং মাননীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জনাব সাখাওয়াত হোসেন বকুল ও স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডাঃ এম এ মুহিত এর প্রতি আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ জ্ঞাপন করেন। পাশাপাশি দেশের স্বাস্থ্যসেবার মানোন্নয়নে সততা, নিষ্ঠা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালনের প্রত্যয় ব্যক্ত করেন।

‎উল্লেখ্য যে
‎ডাঃ বেলায়েত হোসেন ঢালী
‎অধ্যাপক (চলতি দায়িত্ব), শিশু স্বাস্থ্য বিভাগ
‎চট্টগ্রাম মেডিকেল কলেজ

‎কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব, ডক্টরস এসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব)
‎সাধারণ সম্পাদক, ড্যাব- চট্টগ্রাম জেলা
‎সেক্রেটারি জেনারেল- বাংলাদেশ পেডিয়াট্রিক এসোসিয়েশন (বিপিএ), চট্টগ্রাম
‎সদস্য, চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল কার্যনির্বাহী কমিটি
‎সদস্য, গভর্নিং বডি, চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল মেডিকেল কলেজ।
‎সদস্য সচিব, নারী ও শিশু অধিকার ফোরাম, চট্টগ্রাম মহানগর।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন
© All rights reserved © dailyamarsomoy.com