1. admin@gmail.com : দৈনিক আমার সময় : দৈনিক আমার সময়
  2. admin@dailyamarsomoy.com : admin :
হরিরামপুরে বিকাশ প্রতারনা মামলার আসামী গ্রেফতার ও টাকা উদ্ধার - দৈনিক আমার সময়

হরিরামপুরে বিকাশ প্রতারনা মামলার আসামী গ্রেফতার ও টাকা উদ্ধার

সোহেল রানা
    প্রকাশিত : শনিবার, ৮ আগস্ট, ২০২৬

ইট ব্যবসায়ীকে প্রতারণার মাধ্যমে ১ লাখ ৮৭ হাজার টাকা আত্মসাতের অভিযোগে মো. ফারুক হোসেন (৩৫) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে মানিকগঞ্জের হরিরামপুর থানা পুলিশ। এ সময় আত্মসাৎ করা ১ লাখ ৮৭ হাজার টাকা উদ্ধার করে পুলিশ।

আটক ফারুককে আজ শনিবার বিকেল তিনটার দিকে আদালতে পাঠানো হয়েছে বলে জানান হরিরামপুর থানা ওসি মুহাম্মদ আফজাল হোসেন।

পুলিশ জানায়, গত ৩১ জুলাই প্রতারক নিজেকে শাহীন পরিচয় দিয়ে কয়েকটি মোবাইল নম্বর ব্যবহার করে হরিরামপুর উপজেলার স্বাধীন ইটভাটার পার্টনার সজিব ও ইট ব্যবসায়ী রুবেলদের সঙ্গে কথা বলেন। পরে কথার মাধ্যমে বিশ্বাস অর্জন করে ইট পাঠাতে সম্মত করান। একপর্যায়ে ইটের মালিকানা দাবি করে প্রতারণার মাধ্যমে ইট বিক্রি করে ১ লাখ ৮৭ হাজার টাকা আত্মসাৎ করেন তিনি।

এ ঘটনায় ভুক্তভোগীদের অভিযোগের ভিত্তিতে হরিরামপুর থানায় গত ৪ আগস্ট মামলা করা হয়।

পরে তথ্যপ্রযুক্তি ও গোয়েন্দা তথ্যের সহায়তায় ঢাকা মহানগর ও নরসিংদী জেলায় অভিযান চালায় পুলিশ। ৭ আগস্ট নরসিংদীর পলাশ থানার পাঁচরুখী এলাকা থেকে ফারুক হোসেনকে গ্রেপ্তার করা হয়। তিনি নরসিংদীর পলাশ উপজেলার ডাংগা ইউনিয়নের কাজীর গ্রামের বাসিন্দা।

পুলিশের দাবি, গ্রেপ্তারের পর তার কাছ থেকে ৩০ হাজার টাকা এবং তার দেওয়া তথ্যের ভিত্তিতে তার বাবার কাছ থেকে আরও ১ লাখ ৫৭ হাজার টাকা উদ্ধার করা হয়। উদ্ধার করা টাকার পরিমাণ মোট ১ লাখ ৮৭ হাজার টাকা। পুলিশ আরও জানায়, ফারুক একজন পেশাদার প্রতারক এবং দেশের বিভিন্ন স্থানে মোবাইল ফোনের মাধ্যমে প্রতারণা করে জীবিকা নির্বাহ করতেন।

গ্রেপ্তার ফারুক হোসেনকে ৮ আগস্ট দুপুর তিনটার দিকে আদালতে পাঠানো হয়েছে বলে ওসি জানান।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন
© All rights reserved © dailyamarsomoy.com