সাতক্ষীরার শ্যামনগরে উপজেলা প্রশাসনের উদ্যোগে ঐতিহাসিক জুলাই গণঅভ্যুত্থান দিবস যথাযথভাবে
উদযাপন করা হয়েছে।মঙ্গলবার ঐতিহাসিক ‘৩৬ জুলাই গতকাল (৫ আগস্ট) দিবসটি পালন উপলক্ষে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে দোয়া অনুষ্ঠানসহ আলোচনা সভার আয়োজন করা হয়।
সকাল ১০টায় উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ রনী খাতুনের সভাপতিত্বে উপজেলা মিলনায়তনের অনুষ্ঠানে ছাত্র-জনতাসহ সরকারি বেসরকারি প্রতিষ্ঠানের প্রধানসহ প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাগন উপস্থিত ছিলেন। এছাড়াও রাজনৈতিক নেতৃবৃন্দ শিক্ষক, সাংবাদিকসহ পেশাজীবী সংগঠনের প্রতিনিধিগণও উপস্থিত ছিলেন। ছাত্র-জনতার ঐতিহাসিক জুলাই-অভ্যুত্থান (২০২৪) দিবসের প্রথম বর্ষবরণ অনুষ্ঠানের শুরুতে জুলাই-আগষ্টে আত্ম উৎস্বর্গকারী বীর ছাত্র-জনতার প্রতি সম্মান জানিয়ে ১ মিনিট নিরবতা পালন করা হয়। পরবর্তীতে উপজেলা জামায়াত ইসলামীর আমির মাওলানা আব্দুর রহমানের পরিচালনায় জুলাই-আগষ্টের আন্দোলনে শহিদদের রুহের মাগফেরাত কামনাসহ আহতদের সুস্থতার জন্য বিশেষ দোয়া করা হয়। আলোচনা সভায় অনেকে স্মৃতি রোমন্থনসহ যেকোন মুল্যে জুলাই-আগষ্টের চেতনাকে লালনের অঙ্গীকার ব্যক্ত করেন। এসময় সভাপতির বক্তব্যে ইউএনও মোছাঃ রনী খাতুন বলেন, বৈষম্যমুক্ত সমাজ গড়তে হলে সবার অংশগ্রহনের মাধ্যমে দেশের উন্নয়নের বিকল্প নেই। তিনি আশাবাদ ব্যক্ত করেন যে, রাজনৈতিক দলগুলোর দায়িত্বশীল আচরণের ফলে দেশকে উন্নত সম্ভাবনাময় দুয়ারে পৌঁছাতে সহায়ক হতে পারে । বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠায় ইতিবাচক সকল কাজে অংশগ্রহনের আহবান জানান। এ সময় অন্যানের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার(ভুমি) রাশেদ হোসাইন, শ্যামনগর থানার অফিসার ইনচার্জ মোঃ হুমায়ুন কবির মোল্লা , ডাঃ জিয়াউর রহমান, মুক্তিযোদ্ধা ডাঃ জিয়াদ আলী, উপজেলা বিএনপির সাবেক সভাপতি মাষ্টার আব্দুল ওয়াহেদ, সাবেক আহবায়ক সোলায়মান কবীর, উপজেলা জামায়াতের আমির মাওলানা আব্দুর রহমান, সেক্রেটারী গোলাম মোস্তফা, শিক্ষক আব্দুস সাত্তার, ছাত্র প্রতিনিধি মাসুম বিল্লাহ প্রমুখ।
Leave a Reply