গাজীপুরের শ্রীপুরে ৭ম শ্রেণীর এক শিক্ষর্থীকে অপহরণের ঘটনায় একজনকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। এঘটনায় থানায় মামলা দায়ের করেছেন ভুক্তভোগী স্কুলছাত্রীর বাবা।
রবিবার (১৫ ফেব্রুয়ারী) সকালের দিকে অপহরণকারী মো. রুহুল আমিনকে গ্রেপ্তার করে শ্রীপুর থানা পুলিশ। এর আগে গত ১৭ জানুয়ারি স্কুলছাত্রী অপহরণের ঘটনাটি ঘটে।
ভুক্তভোগী স্কুল ছাত্রী (১৭) উপজেলার তেলিহাটি ইউনিয়নের একটি বিদ্যালয়ে সপ্তম শ্রেণীতে পড়াশোনা করে।
অভিযুক্ত মো. রুহুল আমিন (৩৭) উপজেলার তেলিহাটি ইউনিয়নের উত্তর পেলাইদ গ্রামের মো. সিরাজুল ইসলামের ছেলে। সে স্থানীয় একটি কারখানায় চাকরি করেন।
থানায় দেওয়া মামলা ও ভুক্তভোগী স্কুলছাত্রীর বাবার তথ্যমতে, গত মাসের ১৭ তারিখ সকালের দিকে গ্রেপ্তারকৃত আসামির সহযোগিতায় আমার স্কুল পড়ুয়া মেয়েকে জোরপূর্বক তুলে নেয় আশিক নামে এক যুবক। যখন মেয়েকে জোরপূর্বক তুলে নেন মেয়ের ডাক চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে আসার আগেই সিএনজি যোগে মেয়েকে নিয়ে পালিয়ে যায় ওঁরা। এর পরপরই আমরা পিছনে ধাওয়া করি। কিন্তু তাদের আটকাতে পারি নাই। অপহরণের পর থেকে মেয়ের সঙ্গে কোন যোগাযোগ হয়নি। সব যোগাযোগ বন্ধ করে দেয়। এর পরদিন থানায় গিয়ে মামলা দায়ের করি৷ পুলিশ ঘটনার পরপরই মেয়েকে উদ্ধারের চেষ্টা করে মেয়েকে উদ্ধার করে। কিন্তু অপহরণকারীরা পালিয়ে যায়। আজ সকালে পুলিশ তথ্য প্রযুক্তির মাধ্যমে সহযোগী আসামির ঠিকানা পেয়ে সেখানে অভিযান পরিচালনা করে তাকে গ্রেপ্তার করে। শিক্ষার্থীর বাবা বলেন,’ অপহরণকারীরা মেয়েকে অনেক অত্যাচার নির্যাতন করছে।’
শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নাছির আহমদ বলেন,’ এ ঘটনায় স্কুল ছাত্রীর বাবা একটি মামলা দায়েরের পর অপহরণকারী একজনকে গ্রেপ্তার করা হয়েছে। রোববার বিকেলের দিকে তাকে আদালতে পাঠানো হয়।’
Leave a Reply