শরীয়তপুর জেলায় যোগদানকৃত নবাগত জেলা প্রশাসক মো. নিজাম উদ্দিন ও পুলিশ সুপার মাহবুবুল আলম, জাজিরা উপজেলার আইন-শৃঙ্খলা বাহিনী ও স্থানীয় জনপ্রতিনিধিদের সাথে, পদ্মা নদী থেকে অবৈধ ভাবে বালু উত্তোলন বন্ধে করণীয় শীর্ষক এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
শনিবার ২৯ জুলাই বিকেল সাড়ে তিনটার সময় জাজিরা উপজেলা সম্মেলন কক্ষে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
মতবিনিময়ের সভায় জেলা প্রশাসক নিজাম উদ্দিন আহমেদ এর সভাপতিত্বে আরো উপস্থিত ছিলেন, পুলিশ সুপার মাহবুবুল আলম, জেলা প্রশাসক কার্যালয়ের অতিরিক্ত ম্যাজিস্ট্রেট শামসুন্নাহার, জাজিরা উপজেলা চেয়ারম্যান মোবারক আলী সিকদার, পৌর মেয়র ইদ্রিস মাতবর, জাজিরা উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান পারভিন আক্তার, জাজিরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মোস্তাফিজুর রহমান, পদ্মা দক্ষিণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এমারত হোসেন, পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তা, পদ্মা সেতু কর্তৃপক্ষ, কোস্ট গার্ড, বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও জাজিরা প্রেসক্লাবের সাংবাদিকসহ অন্যান্যরা।
এ সময় বক্তারা পদ্মা সেতু সংলগ্ন, পদ্মা নদী থেকে অবৈধ বালু উত্তোলন বন্ধে বিভিন্ন পরামর্শ ও মতামত প্রকাশ করেন।
Leave a Reply