কুরআন, সুন্নাহর আলোকে মসজিদ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা ও যৌতুক, নারী-শিশুদের নির্যাতন, সন্ত্রাস, মাদকমুক্ত সমাজ গঠনে ইমামদের ভূমিকার আহ্বান জানিয়ে অনুষ্ঠিত হলো বাংলাদেশ জাতীয় ইমাম সমিতি ময়মনসিংহ বিভাগীয় ইমাম সম্মেলন। শনিবার (২১ জুন) সকাল ৯টায় নগরীর টাউন হলের এড. তারেক স্মৃতি অডিটোরিয়ামে বিভাগ, জেলা ও মহানগর ইমাম সমিতি আয়োজিত সম্মেলনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) জিয়া আহমেদ সুমন। বাংলাদেশ জাতীয় ইমাম সমিতি ময়মনসিংহ বিভাগের সভাপতি মাওলানা নুরুল আমীনের সভাপতিত্বে ও জেলা ইমাম সমিতির সাধারণ সম্পাদক হাফেজ মাওলানা মনজুরুল হকের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জাতীয় ইমাম সমিতির কেন্দ্রীয় সভাপতি মাওলানা কাজী আবু হুরাইরা। এসময় বক্তারা বলেন, ইমামরা কেবল ইমামতির মধ্যে সীমাবদ্ধ নন, তাঁরা সমাজ পরিবর্তনের এক বলিষ্ঠ শক্তি। বর্তমান সমাজে মূল্যবোধের অবক্ষয় রোধে ইমামগণ নৈতিক শিক্ষা ও আদর্শের মাধ্যমে নেতৃত্ব দিতে পারেন। এজন্য রাষ্ট্র ও সমাজের প্রত্যেক শ্রেনীর-পেশার মানুষকে ইমামদের সঠিক মূল্যায়ন করা উচিত। এছাড়াও সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) রেজা মোঃ গোলাম মাসুম প্রধান, সেন্টার ফর যাকাত ম্যানেজমেন্ট হেড অফ কর্পোরেট এফিয়ার্স কর্নেল জাকারিয়া হোসেন, ইসলামিক ফাউন্ডেশন ময়মনসিংহ বিভাগীয় কার্যালয়ের পরিচালক হাবেজ আহমেদ, বড় মসজিদের ইমাম ও খতিব মাওলানা আব্দুল হক, ইত্তেফাকুল উলামা বৃহত্তর মোমেনশাহীর সভাপতি মাওলানা খালেদ সাইফুল্লাহ সা’দী, বাংলাদেশ জাতীয় ইমাম সমিতির কেন্দ্রীয় সহ-সভাপতি মুফতি মাওলানা হাবিব আহাম্মদ শিহাব, নাসিরাবাদ কলেজ গভর্নিংবডির সভাপতি অধ্যাপক শেখ আমজাদ আলী, মহানগর সমাজকল্যাণ পরিষদের চেয়ারম্যান, ও মহানগর জামায়াতে ইসলামীর আমীর মাওলানা কামরুল আহসান এমরুল, খানকায়ে হোসাইনিয়ার মুতাওয়াল্লী মাওলানা মুফতি মাহাবুবুল্লাহ কাসেমী, কমিউনিটি বেজড্ মেডিকেল কলেজ ও হাসপাতালের অর্থপেডিক বিভাগের অধ্যাপক ও বিভাগীয় প্রধান অধ্যাপক ডাঃ মোঃ নাসির উদ্দিন, (রিসোর্স মবিনাইজেশান ও কমিউনিকেশন সেন্টার ফর যাকাত ম্যানেজমেন্টের) এসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজার ওরেস খান নুর সোহেল, বিশিষ্ট ইসলামী অর্থনীতিবীদ মুফতি আব্দুল্লাহ মাসুম, জাতীয় ইমাম সমিতি ময়মনসিংহ জেলার সভাপতি মাওলানা আমিনুল হক, বাংলাদেশ ময়মনসিংহ জেলা শাখার সাংগঠনিক সম্পাদক মাওলানা মোঃ ফজলুল হকসহ প্রমুখ। আলোচনা শেষে দেশ ও জাতির কল্যাণে বিশেষ মোনাজাত করা হয়। এ সময় বাংলাদেশ জাতীয় ইমাম সমিতি ময়মনসিংহ বিভাগ, জেলা ও মহানগরের ইমামরা উপস্থিত ছিলেন।
Leave a Reply