বাংলাদেশ ন্যাশনালিস্ট নার্সেস অ্যাসোসিয়েশন (বিএনএ) ও বাংলাদেশ মিডওয়াইফারি সোসাইটি (বিএমএস) ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখার উদ্যোগে বিএনপির চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১ ডিসেম্বর) দুপুরে ব্রাহ্মণবাড়িয়া ২৫০ শয্যা বিশিষ্ট জেলা সদর হাসপাতালের শহীদ ডা. মিলন হলে এ আয়োজন করা হয়। সভায় সংগঠনের নেতৃবৃন্দ, নার্স, মিডওয়াইফ অংশগ্রহণ করেন।
এসময় ২৫০ শয্যা সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. রতন কুমার ঢালী, সহকারী পরিচালক শাখাওয়াত হোসেন, ডা. মোঃ সোহেল রানা আরএমও, সিনিয়র শিশু বিশেষজ্ঞ ডা. মো. আকতার হোসেন, বিএনএ সভাপতি মোছা: কোহিনূর বেগম,সাধারণ সম্পাদক নাছিমা বেগম, জাকির হোসেন, মোঃ মোমিনুল ইসলামসহ নার্সিং কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।
মোনাজাতে খালেদা জিয়ার দ্রুত আরোগ্য, দীর্ঘায়ু এবং দেশের শান্তি ও কল্যাণ কামনা করা হয়।
দোয়া মাহফিল শেষে উপস্থিতদের মধ্যে মিলাদ বিতরণ করা হয়।
Leave a Reply