1. admin@gmail.com : দৈনিক আমার সময় : দৈনিক আমার সময়
  2. admin@dailyamarsomoy.com : admin :
বিএনপি জামায়াতের নৈরাজ্যের প্রতিবাদে ইসলামপুরে আওয়ামী লীগের শান্তি সমাবেশ - দৈনিক আমার সময়

বিএনপি জামায়াতের নৈরাজ্যের প্রতিবাদে ইসলামপুরে আওয়ামী লীগের শান্তি সমাবেশ

আব্দুল্লাহ আল লোমান ,স্টাফ রিপোর্টার
    প্রকাশিত : রবিবার, ২৯ অক্টোবর, ২০২৩
ঢাকার রাজপথে বিএনপি জামায়াতের অগ্নি সন্ত্রাস হত্যা ও নৈরাজ্যের প্রতিবাদে জামালপুরে উন্নয়ন ও শান্তি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
রবিবার বিকালে  ইসলামপুর উপজেলা আওয়ামী লীগের নেতৃত্বে একটি  প্রতিবাদ মিছিল বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে ঐতিহাসিক বটতলা চত্বরে শান্তি সমাবেশ অনুষ্ঠিত হয়।  সমাবেশে বক্তব্য রাখেন, ইসলামপুর উপজেলা আওয়ামী লীগের  সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আব্দুস সালাম।
এসময় উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি জামাল আব্দুন নাসের চৌধুরী চার্লেস, যুগ্ম সাধারণ সম্পাদক উপজলা পরিষদ চেয়ারম্যান  জামাল আব্দুন নাসের বাবুল, যুগ্ম সাধারণ সম্পাদক পৌর মেয়র আব্দুল কাদের শেক সহ  উপজেলা আওয়ামী লীগ  ও সহযোগী সকল সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন
© All rights reserved © dailyamarsomoy.com