1. admin@gmail.com : দৈনিক আমার সময় : দৈনিক আমার সময়
  2. admin@dailyamarsomoy.com : admin :
বলাকা ট্রেনের পাওয়ারকারের বিদ্যুৎ স্পর্শে বৃদ্ধের মৃত্যু!  - দৈনিক আমার সময়

বলাকা ট্রেনের পাওয়ারকারের বিদ্যুৎ স্পর্শে বৃদ্ধের মৃত্যু! 

আলফাজ সরকার, গাজীপুর
    প্রকাশিত : বুধবার, ২৫ জুন, ২০২৫
গাজীপুরের শ্রীপুর রেল স্টেশন থেকে বলাকা কম্পিউটার ট্রেন ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যাওয়ার পর প্লাটফর্মে রেললাইনে পাওয়া গেছে অজ্ঞাত এক ব্যক্তির মরদেহ।
শনিবার (২১ জুন) বিকেল সাড়ে চারটার দিকে প্লাটফর্মে ওই মরদেহ পাওয়া যায়। খবর পেয়ে রেলওয়ে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে।
শ্রীপুর রেলস্টেশন ও স্থানীয় সূত্রের বরাত দিয়ে রেলওয়ে পুলিশ জানায়, ময়মনসিংহ থেকে ছেড়ে আসা ঢাকাগামী  বলাকা- কম্পিউটার ট্রেন শ্রীপুর রেল স্টেশনে বিরতি দেয়। এরপর এটি আবার ঢাকার উদ্দেশ্যে প্লাটফর্ম ছেড়ে যাওয়ার পরপরই সেখানে রেললাইনে অজ্ঞাত ওই ব্যক্তির মরদেহ দেখা গেছে। মরদেহটি একজন বৃদ্ধের । পড়নে ছিল সাদা পাঞ্জাবী পায়জামা। গলায় পুঁতির মালা ছিল।
পুলিশ সুত্র জানায়, ট্রেনের পাওয়ারকার বগির বিদ্যুৎ তার জড়িয়ে আহত হয় ওই ব্যক্তি। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার চেষ্টা করে। কিন্তু এর আগেই বৃদ্ধের মৃত্যু হয়। ধারণা করা হচ্ছে, ছাদ থেকে নামার সময় ওই তারে ঝুলে তাঁর শরীর বিদ্যুতায়িত হয়ে মারা যান ওই বৃদ্ধ।
শ্রীপুর রেলস্টেশনের স্টেশন মাস্টার মো.হানিফ মুঠোফোনে বলেন,’ বলাকা ট্রেন ছেড়ে যাওয়ার পর অজ্ঞাত ওই ব্যক্তির মরদেহ পড়ে থাকার বিষয়টি আমরা জানতে পারি। কিভাবে তার মৃত্যু হয়েছে তা আমরা নিশ্চিত নই। স্থানীয় থানার পুলিশ ও রেলওয়ে পুলিশকে খবর দেওয়া হয়েছে। ওই ব্যক্তির পরিচয় মেলেনি ‘
রেলওয়ে পুলিশের জয়দেবপুর থানার উপপরিদর্শক (এস.আই) নাজিমুজ্জামান বলেন,’ খবর পেয়ে লাশ উদ্ধার করা হয়েছে। আমরা পরিচয় নিশ্চিতের চেষ্টা করছি। সিইআইডি পুলিশকে খবর দেওয়া হয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনগত পদক্ষেপ চলমান।’

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন
© All rights reserved © dailyamarsomoy.com