1. admin@gmail.com : দৈনিক আমার সময় : দৈনিক আমার সময়
  2. admin@dailyamarsomoy.com : admin :
বড়াইগ্রামে স্থানীয় শিল্পীদের অংশগ্রহণে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান, আদিবাসী ঐতিহ্যকে মঞ্চে তুলে ধরলো উপজেলা প্রশাসন - দৈনিক আমার সময়

বড়াইগ্রামে স্থানীয় শিল্পীদের অংশগ্রহণে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান, আদিবাসী ঐতিহ্যকে মঞ্চে তুলে ধরলো উপজেলা প্রশাসন

নিজস্ব প্রতিবেদক
    প্রকাশিত : শনিবার, ৮ নভেম্বর, ২০২৫

নাটোরের বড়াইগ্রামে পাঙ্গিয়ার দিঘীর ইকো পার্ক প্রাঙ্গণে বুধবার (৬ নভেম্বর ২০২৫) অনুষ্ঠিত হলো এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। উপজেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে স্থানীয় শিল্পীদের নাচ, গান ও আবৃত্তির পাশাপাশি আদিবাসীদের ঐতিহ্যবাহী নৃত্য ও সঙ্গীত পরিবেশনা দর্শকদের প্রশংসা কুড়িয়েছে।উপজেলা প্রশাসন এই আয়োজনের মাধ্যমে স্থানীয় সংস্কৃতির বিকাশ এবং তরুণ প্রতিভাদের মঞ্চে উপস্থাপনের লক্ষ্যে বিশেষ উদ্যোগ গ্রহণ করেছে। অনুষ্ঠানের সার্বিক তত্ত্বাবধান ও দিকনির্দেশনা প্রদান করেন বড়াইগ্রাম উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) লায়লা জান্নাতুল ফেরদৌস, যিনি অনুষ্ঠানে সভাপতির দায়িত্বও পালন করেন। অতিথিরা তার নেতৃত্ব ও উদ্যোগকে স্থানীয় সাংস্কৃতিক ঐতিহ্য রক্ষায় প্রশাসনের একটি ইতিবাচক অঙ্গীকার হিসেবে অভিহিত করেন।
সচেতন মহল মনে করছে , ইউএনও লায়লা জান্নাতুল ফেরদৌসের পরিকল্পনা ও তত্ত্বাবধানের কারণে বড় ধরনের এই সাংস্কৃতিক আয়োজনটি সুন্দরভাবে বাস্তবায়ন সম্ভব হয়েছে। অনুষ্ঠানে প্রদর্শিত আদিবাসী নৃত্য ও সঙ্গীত স্থানীয় ঐতিহ্য চর্চাকে নতুনভাবে জনসমক্ষে উপস্থাপন করেছে।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা উমিরুল ইসলাম। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) মো. জুবায়ের জাহাঙ্গীর,বড়াইগ্রাম থানার অফিসার ইনচার্জ মোঃ গোলাম সারওয়ার,  প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ইমদাদুল হক,উপজেলা প্রকৌশলী সুলতান মাহমুদ , সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মো. মুরাদ হোসেন, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. রেজাউল করিম, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মো. ডালিম কাজী, উপজেলা সমবায় কর্মকর্তা মো. আমজাদ হোসেন, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা মো. মিজানুর রহমান, বড়াইগ্রাম উপজেলা মডেল প্রেস ক্লাবের সভাপতি মোঃ জাহিদ হাসান,বড়াইগ্রাম উপজেলা প্রেসক্লাবের সভাপতি মোঃ  অহীদুল হক সরকার,এশিয়ান টেলিভিশনের নাটোর  প্রতিনিধি রতন আলী সহ অন্যান্য দপ্তরের  কর্মকর্তা কর্মচারী  বৃন্দ।
উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, এই আয়োজনের মূল লক্ষ্য স্থানীয় সাংস্কৃতিক কর্মীদের উৎসাহিত করা, আদিবাসী ও তরুণ শিল্পীদের প্রতিভা উন্মোচন করা এবং স্থানীয় সাংস্কৃতিক চর্চাকে সম্প্রসারণ করা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন
© All rights reserved © dailyamarsomoy.com