1. admin@gmail.com : দৈনিক আমার সময় : দৈনিক আমার সময়
  2. admin@dailyamarsomoy.com : admin :
পূজায় এবার সরকারি অনুদান অন্য যেকোনো বারের চেয়ে বেশি - দৈনিক আমার সময়

পূজায় এবার সরকারি অনুদান অন্য যেকোনো বারের চেয়ে বেশি

সোহেল রানা
    প্রকাশিত : বৃহস্পতিবার, ২২ অক্টোবর, ২০২৬

সনাতন ধর্মাবলম্বীরা এ বছর পূজায় আগের সরকারের সময়ের তুলনায় বেশি অনুদান পেয়েছে বলে মন্তব্য করেছেন খাদ্যমন্ত্রী আফরোজা খানম রিতা।

বুধবার (২১ অক্টোবর) সন্ধ্যায় মানিকগঞ্জের হরিরামপুর উপজেলার আন্দারমানিক এলাকায় নেপাল হালদারের বাড়ির দুর্গামন্দির পরিদর্শনে তিনি এ মন্তব্য করেন।

এ সময় খাদ্যমন্ত্রী বলেন, সনাতন ধর্মাবলম্বীদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রধানমন্ত্রীর নির্দেশে প্রশাসনসহ সংশ্লিষ্ট সবাই সম্মিলিতভাবে কাজ করেছেন। প্রধানমন্ত্রী পূজা উপলক্ষে নতুন কাপড় পাঠিয়েছেন, আপনাদের নতুন কাপড় দেয়া হয়েছে।
এসময় মন্ত্রী আরো বলেন, কোন সরকার ও রাজনৈতিক দল মানুষের জন্য কাজ করছে, তা আপনারা বিবেচনা করে দেখবেন। বিএনপিকে ভোট দিয়ে ক্ষমতায় আনার মাধ্যমে জনগণের যে প্রত্যাশা তৈরি হয়েছে, সম্মিলিত প্রচেষ্টায় সেই স্বপ্ন বাস্তবায়ন সম্ভব বলেও মন্তব্য করেন খাদ্য মন্ত্রী মন্ত্রী।

আফরোজা খানম রিতা বলেন, পাঁচই আগস্টের পর বিএনপির নেতাকর্মীরা সনাতন ধর্মাবলম্বীদের পাশে ছিলেন এবং তাদের নিরাপত্তা নিশ্চিত করতে সেময় কাজ করেছেন। ওই সময় যারা পাশে ছিলেন, তাদের মনে রাখার আহ্বানও জানান তিনি।

জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য নুরতাজ আলম বাহার, জেলা জাসাস এর সভাপতি মোশাররফ হোসেন শিকদার, উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক আশিকুজ্জামান শিপু,
কৃষকদের সাধারণ সম্পাদক মহীউদ্দীন মঞ্জু,
যুবদলের যুগ্ম আহ্বায়ক ও বয়ড়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান জাহিদুর রহমান তুষার, নাসির উদ্দীন, মেরাজ হোসেন রাজ, আলমাস মিয়া, মো. শাকিল মোল্লাসহ বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা ও সনাতন ধর্মাবলম্বীরা উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন
© All rights reserved © dailyamarsomoy.com