নাটোরের বড়াইগ্রামে নিখোঁজের একদিন পর রঞ্জু (৪০) নামে এক মানসিক ভারসাম্যহীন ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (১৯ অক্টোবর) সকালে উপজেলার দিয়াড়গাড়ফা এলাকার একটি ঘাসের জমি থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়।স্বজনদের বরাত দিয়ে জানা যায়, রোববার সকালে কলস নিয়ে পানি আনতে বাড়ি থেকে বের হন রঞ্জু। এরপর তিনি আর বাড়িতে ফিরে আসেননি। পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তাঁর সন্ধান পাননি।সোমবার সকালে বাড়ি থেকে প্রায় ৫০০ গজ দূরে একটি ঘাসের জমিতে কলসসহ রঞ্জুর মরদেহ দেখতে পান একই এলাকার শরীফ। পরে তিনি পুলিশকে খবর দেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে।
বড়াইগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম জানান, রঞ্জুর শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন পাওয়া গেছে। এটি হত্যা কি না, তা ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর নিশ্চিত হওয়া যাবে।
Leave a Reply