নাটোরের বড়াইগ্রামে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিএনপির প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। বিপ্লব ও সংহতি দিবসের (৭ নভেম্বর) গুরুত্বে দেশের মানুষের সামনে তুলে ধরতে বিএনপির ব্যাপক প্রস্তুতি গ্রহণ কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বড়াইগ্রাম উপজেলা বিএনপির আহবায়ক এড. আব্দুল কাদের মিয়ার সভাপতিত্বে দিবস যথাযোগ্য মর্যাদায় পালনের প্রস্তুতি উপলক্ষে বড়াইগ্রামের বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের যৌথ প্রস্তুতি সভা আজ (২রা নভেম্বর) শনিবার দুপুরে বনপাড়া পৌরসভার হলরুমে অনুষ্ঠিত হয় । উক্ত প্রস্তুতি সভায় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপি’র সিনিয়র যুগ্ম আহ্বায়ক সাজদুর রহমান, যুগ্ম আহ্বায়ক আব্দুস সালাম মোল্লা যুগ্ম আহবায়ক প্রভাষক আব্দুল আলিম,যুগ্ম আব্বায়ক শামসুল আলম রনি,বড়াইগ্রাম পৌর বিএনপির সভাপতি সাবেক মেয়র ইসাহাক আলী, বড়াইগ্রাম পৌর বিএনপি’র সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ।বড়াইগ্রাম উপজেলা যুবদলের (ভার)সভাপতি মোস্তাফিজুর রহমান পারভেল, সাধারণ সম্পাদক মুস্তাফিজুল হক বকুল বনপাড়া পৌর বিএনপি’র আহ্বায়ক লুৎফর রহমান, যুগ্ম আহ্বায়ক এবিএম ইকবাল হোসেন রাজু, বনপাড়া পৌর যুবদলের সভাপতি মিজানুর রহমান, জাতীয়তাবাদী সেচ্ছাসেবক দলের সদস্য সচিব মাহমুদুর হাসান ম্যেমন,ছাত্রদলের সভাপতি জাহিদ হাসান বিপুল এছাড়াও অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা এবং পৌর বিএনপি’সহ সকল ইউনিয়নের অঙ্গসংগঠনের নেতৃবৃন্দরা।
উক্ত সভায় সংশ্লিষ্টদের দশ নভেম্বর বিকাল ৩ টায় উপস্থিতি থাকার আহবান জানিয়েছেন বড়াইগ্রাম উপজেলা বিএনপি আহবায়ক এড. আব্দুল কাদের মিয়া ও সিনিয়র যুগ্ম আহবায়ক অধ্যাপক সাজদুর রহমান।
Leave a Reply