1. admin@gmail.com : দৈনিক আমার সময় : দৈনিক আমার সময়
  2. admin@dailyamarsomoy.com : admin :
নরসিংদীতে ১৪  ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষ্যে মোমবাতি প্রজ্জালন করে বুদ্ধিজীবীদের স্মরণ করলেন নরসিংদী বাসি - দৈনিক আমার সময়

নরসিংদীতে ১৪  ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষ্যে মোমবাতি প্রজ্জালন করে বুদ্ধিজীবীদের স্মরণ করলেন নরসিংদী বাসি

মোঃ মনসুর আলী শিকদার ,নরসিংদী জেলা প্রতিনিধি
    প্রকাশিত : বৃহস্পতিবার, ১৪ ডিসেম্বর, ২০২৩
বৃহস্পতিবার (১৪ ডিসেম্বর) সন্ধ্যায় ডিসি রোডে মোমবাতি প্রজ্বলন করে শহীদ বুদ্ধিজীবীদের স্মরণ করেন নরসিংদী জেলা বাসি।
নরসিংদী জেলা প্রশাসক ডক্টর বদিউল আলম কর্তৃক আয়োজিত মোমবাতি প্রজ্বলন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নরসিংদীর বিভিন্ন শ্রেণী পেশার মানুষ।
এসময় উপস্থিত ছিলেন নরসিংদী জেলা সেক্টর কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আব্দুল মোতালিব হোসেন পাঠান,নরসিংদী জেলা পুলিশ সুপার মোস্তাফিজুর রহমান, নরসিংদী প্রেসক্লাবের সভাপতি মোঃ নুরুল ইসলাম, সাধারণ সম্পাদক মোঃ মোবারক হোসেন ,নরসিংদী জেলা আইনজীবী সমিতির সভাপতি এডভোকেট কাজী নজরুল ইসলাম, সাধারণ সম্পাদক এড নজরুল ইসলাম রিপন। অনুষ্ঠানে শিক্ষক,নাট্যকর্মী,ছাত্র-ছাত্রী,মাদ্রাসা ছাত্রসহ সুশীল সমাজের প্রতিনিধিরা বিভিন্ন প্রকার ব্যানার নিয়ে রাস্তার দু’পাশে অবস্থান নেন।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন নরসিংদী জেলা প্রশাসক ড.বদিউল আলম। তিনি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ তাঁর পরিবারের নিহত সবাইকে স্মরণ করে বলেন, হানাদার বাহিনী চেয়েছিলো আমাদের সকল স্তরের বুদ্ধিজীবীদের হত্যা করে আমাদের জাতি কে মেধা শূন্য করে পঙ্গু করে দিতে। তিনি সকল শহীদদের আত্মার মাগফেরাত কামনা করে বলেন,আমরা মুক্তি যুদ্ধের চেতনাকে বুকে ধারণ করে এগিয়ে যাবো। শহীদের স্বপ্নের বাংলাদেশ গড়তে তিনি সবাইকে এগিয়ে আসারও আহবান জানান। এছাড়াও অনুষ্ঠানে বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা আব্দুল মোতালিব পাঠান,পুলিশ সুপার মোস্তাফিজুর রহমান।
পরে মোমবাতি প্রজ্বলন করে জাতির বীর সন্তানদের প্রতি শ্রদ্ধা জানানো হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন
© All rights reserved © dailyamarsomoy.com