1. admin@gmail.com : দৈনিক আমার সময় : দৈনিক আমার সময়
  2. admin@dailyamarsomoy.com : admin :
নরসিংদীতে জেলা প্রশাসক বৃত্তি পরীক্ষা উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত - দৈনিক আমার সময়

নরসিংদীতে জেলা প্রশাসক বৃত্তি পরীক্ষা উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত

মোঃ মনসুর আলী শিকদার, নরসিংদী জেলা প্রতিনিধি
    প্রকাশিত : শনিবার, ২৩ ডিসেম্বর, ২০২৩
নরসিংদী জেলা প্রশাসনের উদ্যোগে এবং নরসিংদী ফাউন্ডেশনের পৃষ্ঠপোষকতায় ‘জেলা প্রশাসক বৃত্তি পরীক্ষা ২০২৩’ শনিবার (২৩ ডিসেম্বর) অনুষ্ঠিত হয়েছে। বৃত্তি পরীক্ষায় নরসিংদী জেলার ২৬৫ টি শিক্ষা প্রতিষ্ঠানের ১ হাজার ২৮৭ জন শিক্ষার্থী অংশ গ্রহণ করে। সকাল ১০টায় শুরু হয়ে বৃত্তি পরীক্ষাটি শেষ হয় বেলা সাড়ে ১১টায়। নরসিংদী জেলার ৬ টি উপজেলায় মোট ছয়টি পরীক্ষাকেন্দ্রে একযোগে পরীক্ষাটি অনুষ্ঠিত হয়েছে।
এ সময় নরসিংদী সদরের ব্রাহ্মন্দী কামিনী কিশোর মৌলিক সরকারি উচ্চ বিদ্যালয় পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেন জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট ড. বদিউল আলম। সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি বলেন, ‘নিয়মিত প্রাতিষ্ঠানিক কারিকুলামের পাশাপাশি এ বৃত্তি পরীক্ষাটি নরসিংদীর শিক্ষার্থীদের মাঝে পড়ালেখার অধিক আগ্রহ সৃষ্টিতে এবং জাতির ভবিষ্যৎ কর্ণধার তৈরি করতে ভূমিকা রাখবে বলে আমি বিশ্বাস করি’।
পরীক্ষাটিকে কেন্দ্র করে নরসিংদীর শিক্ষার্থী-অভিভাবকদের মাঝে আনন্দ উল্লাস ও উৎসবের সৃষ্টি হয়। জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, এ পরীক্ষার ফলাফলে ২৩ জনকে বৃত্তি প্রদান করা হবে।
বৃত্তি পরীক্ষাটির সার্বিক প্রস্তুতি, ব্যবস্থাপনা ও আহ্বায়কের দায়িত্ব পালন করেছেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মোঃ মুশফিকুর রহমান।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন
© All rights reserved © dailyamarsomoy.com