বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে মাইলস্টোন ট্রাজেডিতে আহতদের জন্য প্রয়োজনীয় চিকিৎসাসামগ্রী প্রদান করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল গতকাল বৃহস্পতিবার জাতীয় বার্ন ইনস্টিটিউটের পক্ষ থেকে চিকিৎসা-সামগ্রী গ্রহণ করেন আবাসিক সার্জন ডা. শাওন বিন রহমান। প্রধান অতিথির বক্তব্যে ছাত্রদল সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাসির বলেন, জামায়াতের আমির মব সৃষ্টিতে ব্যস্ত। আর ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় মাইলস্টোন ট্র্যাজেডিতে আহতদের পাশে দাঁড়াচ্ছে ছাত্রদল। তিনি বলেন, দুর্ঘটনার পরেই ছাত্রদলের পক্ষ থেকে তিনটি অ্যাম্বুলেন্স সরাসরি মাইলস্টোন কলেজে গিয়ে আহতদের উদ্ধার এবং চিকিৎসার ব্যবস্থা করে। নাসির উদ্দিন নাসির বলেন, হেল্প ডেস্কের মাধ্যমে অভ‚তপূর্ব কাজ করে যাচ্ছে ছাত্রদল। ছাত্র সংগঠন হিসেবে আমাদের সামর্থ্য অনুযায়ী কিছুটা সহযোগিতা দিতে এসেছি আমরা।
Leave a Reply