বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, নির্বাচন কমিশন একটা স্বাধীন ও সাংবিধানিক সংস্থা। তাদের নিজস্ব ক্ষমতা রয়েছে। নির্বাহী বিভাগ যদি তাদের অন্যায় আদেশ করেন তা না শোনার অধিকার তাদের আছে। কিন্তু শেখ হাসিনা বেছে বেছে এমন লোক দিয়ে নির্বাচন কমিশন করতেন তারা শেখ হাসিনার কৃতদাস হয়ে কাজ করতো। এদের কাছে অবাধ সুষ্ট নির্বাচনের কোন মুল্যই ছিলো না। ভোটারদের কোন দামই ছিলো না। বর্তমান নির্বাচন কমিশনের কাছে মানুষের প্রত্যাশা ভোটারা নির্বিঘ্নে ভোট দিতে যাবে এবং ভোটের পরিবেশ থাকবে শান্তিপুর্ন। যেটার জন্য জনগন সবসময় সমর্থন দিয়েছে । তিনি আরো বলেন, জুলাই আগষ্টের ছাত্র জনতার যে আন্দোলন সেখানেও ছিল গণতন্ত্রের আন্দোলন, সেখানেও ছিল ফ্যাসিবাদকে পতনের আন্দোলন। ফ্যাসিবাদ পতনে গণতান্ত্রিক হচ্ছে ব্যাক্তি, দল বা বিশেষ কোন গোষ্টির নয়। এখানে একটা প্রকৃত গণতন্ত্র যে গণতন্ত্রে একজন ব্যাক্তি তার নিজের স্বাধীন ইচ্ছায় তার পছন্দমত প্রার্থীকে ভোট দিতে পারবে সেটাই গণতন্ত্রের প্রকৃত নমানা। রবিবার দুপুরে তিনি নাটোরের আলাইপুরে জেলা বিএনপির দলীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, জেলা বিএনপির সদস্য সচিব রহিম নেওয়াজ, জেলা বিএনপির সদস্য রুহুল আমীন তালুকদার টগর সহ দলীয় নেতা কর্মিরা। এর আগে তিনি নাটোরের বড়াইগ্রামে বিএনপি নেতা কর্মিদের হামলায় আহত আওয়ামী লীগ কর্মি উজ্জ্বল কুমার মন্ডলের পরিবারের সদস্যদের সাথে কথা বলেন এবং বড়াইগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে ঘটনার সাথে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যাবস্থা গ্রহনের নির্দেশ দেন ।
Leave a Reply