1. admin@gmail.com : দৈনিক আমার সময় : দৈনিক আমার সময়
  2. admin@dailyamarsomoy.com : admin :
চট্টগ্রাম সিটি কর্পোরেশনের আওতায় উন্নয়ন” কাজে দুর্নীতি ও অনিয়মের অভিযোগ পাওয়া গেলে, কাউকে ছাড় দেওয়া হবে নাঃ মেয়র ডা. শাহাদাত হোসেন - দৈনিক আমার সময়

চট্টগ্রাম সিটি কর্পোরেশনের আওতায় উন্নয়ন” কাজে দুর্নীতি ও অনিয়মের অভিযোগ পাওয়া গেলে, কাউকে ছাড় দেওয়া হবে নাঃ মেয়র ডা. শাহাদাত হোসেন

জাকারিয়া হোসেন, চট্টগ্রাম প্রতিনিধিঃ
    প্রকাশিত : রবিবার, ২৭ এপ্রিল, ২০২৫

মহানগরীর বন্দর থানাধীন ৩৮ নং ওয়ার্ডস্থ ইপিজেড মোড় হইতে চান্দার পাড়া ময়লার ডিপো পর্যন্ত রেলবিট রোড উন্নয়ন ও সড়ক নির্মাণ কাজ এর ভিত্তিপ্রস্তর স্থাপন করেন,  চট্টগ্রাম সিটি করপোরেশন মেয়র ডাঃ শাহাদাত হোসেন।

এ সময় তিনি বলেন, চট্টগ্রাম সিটি কর্পোরেশনের আওতায় বিভিন্ন সড়ক ও গুরুত্বপূর্ণ অবকাঠামো উন্নয়ন” কাজে কোন প্রকার দুর্নীতি ও অনিয়মের অভিযোগ পাওয়া গেলে, জড়িত কাউকে ছাড় দেওয়া হবে  না। আমাদের লক্ষ ও উদ্দেশ্য হল চট্টগ্রাম নগর কে একটি গ্রিন ও হেলদি সিটি তে পরিণত করা, যেখানে থাকবে নগরবাসীর জন্য সর্ব ধরনের সুশাসনের ব্যবস্থা ও নিরাপদ বসবাস।

চসিক মেয়র আরও বলেন,  এ উন্নয়ন কার্যক্রম বজায় রাখতে ও সুন্দর নগরী করতে সকল নগরবাসীকে একত্রিত হয়ে এক সাথে কাজ করতে হবে এবং সিটি কর্পোরেশনকে সর্ব ধরনের সহযোগিতা করতে হবে। চসিক মেয়র আরো বলেন, স্থানীয় সরকার বিভাগ কর্তৃক পরিচালিত বার্ষিক ২য় সিটি গভর্ন্যান্স মূল্যায়নের ফলাফল ২৬-২৭ ফেব্রুয়ারি, ২০২৫ তারিখে ১৫টি সূচকের আলোকে পরিচালিত ২য় সিটি গভর্ন্যান্স মূল্যায়নে চট্টগ্রাম সিটি কর্পোরেশন ১ম স্থান অর্জন করে দেশ সেরা হয়েছে , যা ধারাবাহিক উন্নয়নের একটি উজ্জ্বল দৃষ্টান্ত, এবং আমরা এ উন্নয়নের ধারাবাহিকতা চট্টগ্রামের সকল নগরবাসীকে সাথে নিয়ে বজায় রাখতে, কাজ করে যাব। ইপিজেড মোড় হইতে চান্দার পাড়া ময়লার ডিপো পর্যন্ত রেলবিট রোড উন্নয়ন ও সড়ক নির্মাণ কাজের, সড়কের দৈর্ঘ্য ২.৪ কিলো মিটার ও ড্রেইনের দৈর্ঘ্য ২.৪ কিলো মিটার কাজে আনুমানিক ব্যায় ১৪৬০.০০ (লক্ষ টাকা) ধার্যে ঠিকাদার প্রতিষ্ঠান এটি-এমবি জেবি কে দেওয়া কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন কালে এসব কথা বলেন চসিক মেয়র ডাঃ শাহাদাত হোসেন। এসময় সিটি করপোরেশনের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তা সহ চট্টগ্রাম মহানগর বিএনপির যুগ্ন আহবায়ক – আলহাজ্ব এম এ আজিজ সহকারে স্থানীয় সকল নেতাকর্মী ও এলাকাবাসী উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন
© All rights reserved © dailyamarsomoy.com