1. admin@gmail.com : দৈনিক আমার সময় : দৈনিক আমার সময়
  2. admin@dailyamarsomoy.com : admin :
গণঅধিকার পরিষদ রংপুর মহানগরের উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত - দৈনিক আমার সময়

গণঅধিকার পরিষদ রংপুর মহানগরের উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

আলামীন রংপুর
    প্রকাশিত : শুক্রবার, ১৩ মার্চ, ২০২৬
oplus_0
গণঅধিকার পরিষদ রংপুর মহানগর শাখার উদ্যোগে পবিত্র রমজান মাস উপলক্ষে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার রংপুর জেলা পরিষদ কমিউনিটি সেন্টারে আয়োজিত এই ইফতার মাহফিলে দলীয় নেতাকর্মী, গণমাধ্যমকর্মী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানে বক্তারা বলেন, পবিত্র রমজান মাস আত্মশুদ্ধি, সংযম ও ভ্রাতৃত্ববোধের শিক্ষা দেয়। এই মাসের তাৎপর্য ধারণ করে সমাজে ন্যায়, মানবিকতা ও সাম্যের মূল্যবোধ প্রতিষ্ঠায় সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে।
বক্তারা আরও বলেন, দেশের মানুষের গণতান্ত্রিক অধিকার ও ন্যায়বিচার প্রতিষ্ঠার লক্ষ্যে গণঅধিকার পরিষদ নিরলসভাবে কাজ করে যাচ্ছে। একটি বৈষম্যহীন, গণতান্ত্রিক ও মানবিক রাষ্ট্র গঠনে দলটির নেতাকর্মীরা ঐক্যবদ্ধভাবে কাজ করবে বলেও তারা প্রত্যয় ব্যক্ত করেন।
ইফতার মাহফিলে গণঅধিকার পরিষদ রংপুর মহানগরের নেতৃবৃন্দসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন
© All rights reserved © dailyamarsomoy.com