1. admin@gmail.com : দৈনিক আমার সময় : দৈনিক আমার সময়
  2. admin@dailyamarsomoy.com : admin :
কিশোরী ধর্ষণের ঘটনায় অভিযুক্ত গ্রেপ্তার - দৈনিক আমার সময়

কিশোরী ধর্ষণের ঘটনায় অভিযুক্ত গ্রেপ্তার

নাজমুল হোসনে, নিজস্ব প্রতিবেদক :
    প্রকাশিত : বুধবার, ১৮ জুন, ২০২৫

লক্ষ্মীপুর জেলার চন্দ্রগঞ্জ থানাধীন দিঘলীর রমাপুর এলাকায় ১২ বছরের এক কিশোরীকে ধর্ষণের ঘটনায় নুরুল হক নামে এক ব্যাক্তিকে গ্রেপ্তার করে পুলিশ।

আজ বুধবার সকালে চন্দ্রগঞ্জ থানাধীন রমাপুর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

চন্দ্রগঞ্জ থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে দায়ের করা মামলায় নুরুল হককে গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।

পুলিশ ও ভুক্তভোগী কিশোরীর স্বজনেরা জানায়, গত ১৬ জুন রাতে রমাপুর এলাকায় ওই কিশোরীকে ধর্ষণ করে নুরুল হক। পরে বিষয়টি জানাজানি হয়।

গতকাল মঙ্গলবার রাতে ভুক্তভোগী কিশোরী লক্ষ্মীপুর জেলার চন্দ্রগঞ্জ থানায় এসে অভিযোগ করে। রাতেই নুরুল হকের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করা হয়। আজ বুধবার সকালে পুলিশ ওই এলাকায় অভিযান চালিয়ে অভিযুক্তকে গ্রেপ্তার করে।

চন্দ্রগঞ্জ থানার ওসি ফয়েজুল আজীম নোমান ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

তিনি জানান, অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে। আজ বুধবার দুপুরে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। বিষয়টি নিয়ে তদন্ত চলছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন
© All rights reserved © dailyamarsomoy.com