1. admin@gmail.com : দৈনিক আমার সময় : দৈনিক আমার সময়
  2. admin@dailyamarsomoy.com : admin :
কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষ (কউক) পরিদর্শন করেন, গণপূর্ত প্রতিমন্ত্রী আহম্মদ সোহেল মনজুর এমপি - দৈনিক আমার সময়

কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষ (কউক) পরিদর্শন করেন, গণপূর্ত প্রতিমন্ত্রী আহম্মদ সোহেল মনজুর এমপি

দিদারুল আলম সিকদার, কক্সবাজার জেলা প্রতিনিধি
    প্রকাশিত : বৃহস্পতিবার, ২২ অক্টোবর, ২০২৬

গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী আহম্মদ সোহেল মনজুর এমপি কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষ (কউক) পরিদর্শন করেছেন।

২১ অক্টোবর গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী আহম্মদ সোহেল মনজুর এমপি এক সরকারি সফরে কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষ (কউক) পরিদর্শন করেন। এ সময় তিনি কউক কর্মকর্তাগণের সাথে মতবিনিময় সভায় অংশগ্রহণ করেন। কউক চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মোহাম্মদ জসিম উদ্দিন সংস্থার চলমান কার্যক্রম ও ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে প্রতিমন্ত্রীকে অবহিত করেন। সভায় পরিকল্পিত পর্যটন নগরী গড়ার লক্ষ্যে ভূমির পরিকল্পিত ব্যবহার, অবকাঠামোগত উন্নয়ন, পরিবেশ ও প্রাকৃতিক সৌন্দর্য সংরক্ষণ এবং পর্যটননির্ভর টেকসই উন্নয়নসহ নগর ব্যবস্থাপনার বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়।

মতবিনিময়কালে প্রতিমন্ত্রী কক্সবাজারকে পরিকল্পিত ও পরিবেশবান্ধব আধুনিক নগরী হিসেবে গড়ে তোলার লক্ষ্যে সমন্বিত স্থানিক পরিকল্পনা প্রণয়ন ও বাস্তবায়নের ওপর গুরুত্বারোপ করেন। কক্সবাজারের ভৌগোলিক ও পরিবেশগত বৈশিষ্ট্য বিবেচনায় নিয়ে দীর্ঘমেয়াদি উন্নয়ন পরিকল্পনা গ্রহণ, চলমান প্রকল্পগুলোর যথাসময়ে বাস্তবায়ন এবং সংশ্লিষ্ট দপ্তরগুলোর মধ্যে সমন্বয় জোরদারের বিষয়ে নির্দেশনা প্রদান করেন। সভায় কউকের সদস্য (প্রকৌশল) লেঃ কর্নেল আবু নাঈম মোঃ তালাত, সচিব (উপসচিব) সানজিদা বেগমসহ কউকের অন্যান্য কর্মকর্তাগণ, কক্সবাজার গণপূর্ত অধিদপ্তর ও জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষের কক্সবাজার কার্যালয়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

মতবিনিময় সভা শেষে প্রতিমন্ত্রী কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষের বিভিন্ন উন্নয়ন প্রকল্প পরিদর্শন করেন। এ সময় তিনি প্রকল্পগুলোর বাস্তবায়ন কার্যক্রম ও সার্বিক অগ্রগতি সম্পর্কে খোঁজখবর নেন এবং সংশ্লিষ্ট কর্মকর্তাদের কাছ থেকে প্রকল্পের বিভিন্ন দিক সম্পর্কে অবহিত হন। প্রকল্প পরিদর্শন শেষে তিনি কউক স্বপ্নচূড়া আবাসিক এলাকায় বৃক্ষরোপণ করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন
© All rights reserved © dailyamarsomoy.com