1. admin@gmail.com : দৈনিক আমার সময় : দৈনিক আমার সময়
  2. admin@dailyamarsomoy.com : admin :
কক্সবাজারে আইন কর্মকর্তাদের সাথে জেলা প্রশাসকের মতবিনিময় - দৈনিক আমার সময়

কক্সবাজারে আইন কর্মকর্তাদের সাথে জেলা প্রশাসকের মতবিনিময়

দিদারুল আলম সিকদার, কক্সবাজার জেলা প্রতিনিধি 
    প্রকাশিত : সোমবার, ৪ নভেম্বর, ২০২৪
কক্সবাজারে জেলা প্রশাসনের উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে জেলার আইন কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভা।
রবিবার (৩ নভেম্বর ) জেলা প্রশাসনের শহিদ এটিএম জাফর আলম সম্মেলন কক্ষে জেলা ও দায়রা জজ আদালতের নবনিযুক্ত পিপি,এপিপিসহ সকল আইন কর্মকর্তার সাথে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোহাম্মদ সালাহ্ উদ্দিন।
সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক,
নবনিযুক্ত আইন কর্মকর্তাদের সার্বিক সফলতা কামনা করেন। একইসাথে সরকারের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে দ্রুত ব্যবস্থা গ্রহণের নির্দেশনা প্রদান করেন তিনি।
সভায় অতিরিক্ত জেলা প্রশাসক বিভীষণ কান্তি দাশ, অতিরিক্ত জেলা প্রশাসক মো ইয়ামিন হোসেন, অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট নিজাম উদ্দীন আহমেদসহ নবনিযুক্ত আইন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন
© All rights reserved © dailyamarsomoy.com