1. admin@gmail.com : দৈনিক আমার সময় : দৈনিক আমার সময়
  2. admin@dailyamarsomoy.com : admin :
হাকিমপুরে আনন্দঘন পরিবেশে কাব কার্নিভাল ২০২৫ অনুষ্ঠিত - দৈনিক আমার সময়

হাকিমপুরে আনন্দঘন পরিবেশে কাব কার্নিভাল ২০২৫ অনুষ্ঠিত

কৌশিক চৌধুরী 
    প্রকাশিত : বৃহস্পতিবার, ২৬ জুন, ২০২৫
হিলি প্রতিনিধিঃদিনাজপুরের হাকিমপুরে বাংলাদেশ স্কাউটস, প্রাথমিক বিভাগের আয়োজনে অনুষ্ঠিত হলো কাব কার্নিভাল ২০২৫। ২৩ জুন (সোমবার) হাকিমপুরের বাংলাহিলি পাইলট স্কুল অ্যান্ড কলেজ মাঠে এ উৎসব অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) জনাব অমিত রায়, সভাপতি বাংলাদেশ স্কাউট, হাকিমপুর উপজেলা দিনাজপুর এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোঃ আনোয়ারুল হক টুকু, কমিশনার, বাংলাদেশ স্কাউট হাকিমপুর,জেলা কাব  স্কাউট লিডার মোঃ মহিদুল ইসলাম এছাড়া উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীরা উৎসবে অংশ নেন।
কার্নিভালে অংশগ্রহণকারী কাব স্কাউটরা বিভিন্ন খেলাধুলা, চিত্রাঙ্কন, কুইজ এবং সাংস্কৃতিক পরিবেশনার মাধ্যমে নিজেদের সৃজনশীলতা ও নেতৃত্বের দক্ষতা প্রদর্শন করে।
প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, “এ ধরনের আয়োজন শিশুদের মানসিক বিকাশ ও সমাজ সচেতনতায় বড় ভূমিকা রাখে। স্কাউটিং একজন শিশুদের সুনাগরিক হিসেবে গড়ে তুলতে সহায়ক।”
এ আয়োজন শিক্ষার্থীদের মধ্যে শৃঙ্খলা, দায়িত্ববোধ ও দেশপ্রেম জাগাতে কার্যকর ভূমিকা রাখবে বলে আয়োজকরা আশা প্রকাশ করেন।
উক্ত অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন,  উপজেলা সম্পাদক আফতাবুজ্জামান তাজ, উপজেলা কাব লিডার নওশাদ আলী, হিলি প্রেস ক্লাবের সভাপতি জনাব গোলাম রাব্বানী, হাকিমপুর প্রেস ক্লাবের সবাপতি জনাব জাহিদুল ইসলাম জাহিদ, শিক্ষা অফিসার মোঃ শামসুল আলম প্রমুখ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন
© All rights reserved © dailyamarsomoy.com