1. admin@gmail.com : দৈনিক আমার সময় : দৈনিক আমার সময়
  2. admin@dailyamarsomoy.com : admin :
রংপুরে সুবিধাবঞ্চিতদের স্বাবলম্বীকরণ প্রকল্পের উদ্বোধন, ২৫ জন পেলেন চা-ঘর - দৈনিক আমার সময়

রংপুরে সুবিধাবঞ্চিতদের স্বাবলম্বীকরণ প্রকল্পের উদ্বোধন, ২৫ জন পেলেন চা-ঘর

আলামীন রংপুর
    প্রকাশিত : রবিবার, ৯ আগস্ট, ২০২৬

যুক্তরাষ্ট্রভিত্তিক চ্যারিটি সংস্থা লাভ শেয়ার বিডির নিজস্ব অর্থায়নে বাস্তবায়িত ‘সুবিধাবঞ্চিতদের স্বাবলম্বীকরণ প্রকল্প’-এর শুভ উদ্বোধন করা হয়েছে। প্রকল্পের আওতায় রংপুর অঞ্চলের ২৫ জন সুবিধাবঞ্চিত মানুষের মাঝে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টির লক্ষ্যে ২৫টি চা-ঘর হস্তান্তর করা হয়েছে।

রোববার (৯ আগস্ট) রংপুর শিল্পকলা একাডেমিতে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের মন্ত্রী ও সংসদ সদস্য জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ও রাষ্ট্রদূত মুসফিকুল ফজল আনসারী, সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট রেজেকা সুলতানা ফেন্সি এবং রংপুর উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান মো. সামসুজ্জামান সামু।

লাভ শেয়ার বিডির পরিচালক জাহিদ খানের সভাপতিত্বে অনুষ্ঠানে রংপুর জেলা বিএনপির আহ্বায়ক ও রংপুর জেলা পরিষদের প্রশাসক মো. সাইফুল ইসলাম সাইফুলসহ বিভিন্ন পর্যায়ের ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

আয়োজকরা জানান, সুবিধাবঞ্চিত মানুষের জীবনমান উন্নয়ন, কর্মসংস্থান সৃষ্টি এবং তাদের স্বাবলম্বী করে গড়ে তোলার লক্ষ্যেই এ প্রকল্প গ্রহণ করা হয়েছে। প্রকল্পের আওতায় নির্বাচিত ২৫ জন সুবিধাবঞ্চিত ব্যক্তির হাতে ২৫টি চা-ঘর হস্তান্তর করা হয়।

আয়োজকদের প্রত্যাশা, এসব চা-ঘরের মাধ্যমে উপকারভোগীরা নিজেদের কর্মসংস্থান তৈরির পাশাপাশি পরিবারের আর্থিক অবস্থার উন্নয়ন ঘটাতে পারবেন। এর ফলে তারা ধীরে ধীরে আত্মনির্ভরশীল হয়ে সমাজে নিজেদের অবস্থান সুদৃঢ় করতে সক্ষম হবেন।

অনুষ্ঠানে বক্তারা বলেন, শুধু আর্থিক সহায়তা দেওয়ার পরিবর্তে সুবিধাবঞ্চিত মানুষকে স্থায়ীভাবে আয় করার সুযোগ করে দেওয়া হলে তারা দীর্ঘমেয়াদে নিজেদের ভাগ্য পরিবর্তন করতে পারবেন। কর্মসংস্থান সৃষ্টির পাশাপাশি এ ধরনের উদ্যোগ সমাজের পিছিয়ে পড়া মানুষের জীবনমান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, ভবিষ্যতেও সুবিধাবঞ্চিত ও অসচ্ছল মানুষের জন্য এ ধরনের স্বাবলম্বীকরণমূলক কার্যক্রম অব্যাহত রাখার পরিকল্পনা রয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন
© All rights reserved © dailyamarsomoy.com