1. admin@gmail.com : দৈনিক আমার সময় : দৈনিক আমার সময়
  2. admin@dailyamarsomoy.com : admin :
যৌথ বাহিনীর অভিযানে বিএনপির নেতাসহ আটক ৭। অস্ত্র,ম্যাগাজিন,গুলি জব্দ - দৈনিক আমার সময়

যৌথ বাহিনীর অভিযানে বিএনপির নেতাসহ আটক ৭। অস্ত্র,ম্যাগাজিন,গুলি জব্দ

আলফাজ সরকার,গাজীপুর
    প্রকাশিত : বৃহস্পতিবার, ৬ নভেম্বর, ২০২৫

গাজীপুরের শ্রীপুর উপজেলার বরমী ইউনিয়নের বরকুল গ্রামে সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান পরিচালনা করে প্রবাস ফেরত বিএনপির এক নেতাসহ ৭জনকে আটক করেছে যৌথ বাহিনীর সদস্যরা। এসময় অস্ত্র ও সন্ত্রাসী কার্যক্রমে ব্যবহৃত জিনিসপত্র জব্দ করা হয়।

বৃহস্পতিবার (০৬ নভেম্বর) গভীর রাতে শুরু হওয়া এ অভিযান শেষ হয় ভোররাতের দিকে। পরে সকালের দিকে আটককৃতদের শ্রীপুর থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছেন পুলিশ।

গাজীপুর আর্মি ক্যাম্পের তত্ত্বাবধানে এবং মেজর খন্দকার মহিউদ্দিন আলমগীরের নেতৃত্বে পরিচালিত অভিযানে আটক ব্যক্তিদের মধ্যে স্থানীয় রাজনৈতিক সংগঠনের সাবেক এক ছাত্রনেতাসহ আরও ছয়জন রয়েছেন বলে জানায় সেনাবাহিনীর সদস্যরা। তবে, সেনাবাহিনীর সদস্যরা আনুষ্ঠানিক ভাবে কোনো বক্তব্য দেননি।

গ্রেফতারকৃতরা হলো, শ্রীপুর উপজেলার বরমী ইউনিয়নের বরকুল গ্রামের মৃত আবদুল আহাদের ছেলে, বরমী ইউনিয়ন ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক ও মক্কা মিসফালাহ সৌদি আরব বিএনপির সভাপতি এনামুল হক মোল্লা (৪৮), তার সহযোগী শওকত মীর, জাহিদ, মোস্তফা, সিদ্দিক, বুলবুল এবং তোফাজ্জল।

নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয়রা জানান, রাজনৈতিক দলের ছত্র ছায়ায় দীর্ঘদিন ধরেই এনামুল হক মোল্লা বরমীতে ত্রাসের রাজত্ব কায়েম করেছিলেন। তার নামে একাধিক মামলা থাকায় নাম পরিবর্তন করে আবদুল্লাহ আল মামুন নামে ২০১৭ সালে সে সৌদি আরবে চলে যায়। ২০২৪ সালের ৫ আগস্টের পর দীর্ঘ সাত বছর পর সৌদি আরব থেকে সে দেশে আসে সে। পরে হেলিকপ্টারযোগে গ্রামের বাড়িতে এসেই আগের মতোই কার্যক্রম চালাতে থাকে। সম্প্রতি সে মক্কা মিসফালাহ সৌদি আরব বিএনপির সভাপতি পরিচয়ে শ্রীপুর উপজেলার সর্বত্র পোস্টার টানিয়ে গাজীপুর-৩ (শ্রীপুর-সদরের একাংশ) আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী হিসেবে সভা, সমাবেশ, মিছিল, মিটিং করে ব্যাপক প্রচারণা চালায়। এরপরই তাঁর অর্থের উৎস নিয়ে অনেকেই প্রশ্ন শুরু করেন। তিনি বাইরে এক রকম ও ভেতরে অন্য রকম আচরণ করতো। তার টাকার ভয়ে কেউ কথা বলতো না।

আমিনুল ইসলাম নামে একজন অভিযোগ করে বলেন,’এনামুল কিছু অনলাইন এক্টিভিটিস দিয়ে সেবামূলক কার্যক্রম ফেসবুকসহ সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়ার চেষ্টা করেন। সৌদি থেকে বরমীর মাটিতে আসার পর তার অন্যায়ের প্রতিবাদ যারা করতো তাদেরকে বিভিন্ন মামলা হামলা করে পুলিশে দিয়েছে সে। আল্লাহর বিচার এখন সে নিজেই ধরা পড়েছেন।’

হাসান মিয়া নামের আরেকজন বলেন,’ ঘরে অস্ত্র পাওয়া গেছে। তিনি অপরাধ না করলে ছাদে রাখা পানির ট্যাংকে পালালেন কেনো..?। কিন্তু কিন্তু কিছু সাংবাদিক তার পেছনে পেছনে ঘুরতো। তার তেল দেওয়ার জন্য। ‘

যৌথ বাহিনীর সঙ্গে থাকা শ্রীপুর থানার উপপরিদর্শক (এসআই) জুনায়েদ জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বুধবার (৫ নভেম্বর) যৌথবাহিনী সাবেক ছাত্রদল নেতা বরকুল গ্রামের এনামুল হক মোল্লার বাড়িতে অভিযান চালায়। পরে তার বসতবাড়ি থেকে তাকে গ্রেফতার করে। তার দেওয়া তথ্যের ভিত্তিতে বরমী ইউনিয়নের বিভিন্ন এলাকা থেকে সহযোগীদের গ্রেফতার করে যৌথবাহিনী। এ সময় তাদের কাছ থেকে ২টি পিস্তল, ৩টি ম্যাগাজিন, ৪ রাউন্ড গুলি, ৪টি ওয়াকিটকি, ৪টি বেটন, ২টি ইলেকট্রিক শক মেশিন, একটি হ্যামার নেল গান ও একটি ছুরি উদ্ধার করা হয়। আটককৃতদেরকে বৃহস্পতিবার (৬ নভেম্বর) সকাল সাড়ে ৬টার দিকে শ্রীপুর থানায় হস্তান্তর করা হয়েছে।

বিএনপি নির্বাহী কমিটির সহ-স্বাস্থ্যবিষয়ক সম্পাদক ও সম্প্রতি বিএনপি ঘোষিত গাজীপুর-৩ আসনে বিএনপির মনোনয়ন প্রার্থী অধ্যাপক ডা. এস এম রফিকুল ইসলাম বাচ্চু বলেন,’সন্ত্রাসীর কোনো দলীয় পরিচয় নেই। আটক ব্যক্তি একজন হত্যা মামলার আসামি। নাম গোপন করে প্রবাসে চলে যায়। দেশে ফিরে পূনরায় সন্ত্রাসী কার্যকলাপ করলে সাধারন মানুষ আতঙ্কিত হয়ে পড়ে। সে একজন অস্ত্র ব্যাবসায়ী। সে আগেই বিএনপি থেকে বহিষ্কৃত হয়েছিল। গোয়েন্দা পুলিশের কাছে তালিকা রয়েছে। তারুণ্যের অহংকার তারেক রহমান সন্ত্রাস,চাঁদাবাজ মুক্ত বাংলাদেশ গড়ার প্রত্যয়ে কাজ করছেন। আমরা আইনের প্রতি শ্রদ্ধাশীল। সকলের সহযোগিতায় সন্ত্রাসমুক্ত শ্রীপুর গড়বো ইনশাআল্লাহ।’

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন
© All rights reserved © dailyamarsomoy.com