1. admin@gmail.com : দৈনিক আমার সময় : দৈনিক আমার সময়
  2. admin@dailyamarsomoy.com : admin :
মেহেরপুরে ট্রান্সফরমার চোর চক্রের ৪ সদস্য গ্রেপ্তার - দৈনিক আমার সময়

মেহেরপুরে ট্রান্সফরমার চোর চক্রের ৪ সদস্য গ্রেপ্তার

মেহেরপুর প্রতিনিধি
    প্রকাশিত : বৃহস্পতিবার, ৩ আগস্ট, ২০২৩
 মেহেরপুরে ট্রান্সফরমার চোর চক্রের চার সদস্যকে গ্রেপ্তার করেছে জেলা পুলিশ।
বৃহস্পতিবার সকাল ১১ টায় সংবাদ সম্মেলনে এমন তথ্য নিশ্চিত করেন জেলা পুলিশ সুপার রাফিউল আলম।
চোর চক্রের সদস্যরা হলো, মুজিবনগর উপজেলার মোনাখালী গ্রামের মৃত তুফান মন্ডল এর ছেলে মনিরুল ইসলাম খোকন (৪০), কুষ্টিয়া জেলা দৌলতপুর থানার তাজপুর মোল্লাপাড়ার হায়াত মন্ডলের ছেলে সেলিম আলী (৩৪), কুষ্টিয়া জেলার বড়বাজার ঘোড়ারঘাট এলাকার মৃত ফকির চাঁদ মালিথার ছেলে হারেজ মালিথা (৫৮), নাটোরের শ্যামপুর গ্রামের রশিদ ব্যাপারীর ছেলে রফিক (৩৭)।
সংবাদ সম্মেলনে পুলিশ সুপার রাফিউল আলম জানান, গত কয়েক মাসে জেলায় বিভিন্ন মাঠে বৈদ্যুতিক সেচ পাম্পে কাজে ব্যবহৃত ৪০/৪৫ টি ট্রান্সফরমার চুরি করে চোর চক্রের সদস্যরা। এই ঘটনার পর থেকে জেলা পুলিশের একাধিক টিম অভিযান শুরু করে এবং তথ্যপ্রযুক্তির সহায়তায় চোর চক্রের ৪ জন সদস্যদের আটক করতে সম্ভব হয়। তাদের কাছ থেকে ট্রান্সমিটার চুরির যন্ত্রপাতি ও দেশীর কয়েকটি অস্ত্র উদ্ধার করা হয়। গ্রেপ্তারকৃতরা প্রাথমিক জিজ্ঞাসা বাদে এর সত্যতা স্বীকার করেন। চোর চক্রের বাকি সদস্যদের গ্রেপ্তারের চেষ্টা চলছে বলেন অব্যাহত রয়েছে।
তিনি আরো বলেন, গত ২/০৮/২০২৩ তারিখ পুলিশ পরিদর্শক ডিবির ওসি মোহাম্মদ সাইফুল আলমের নেতৃত্বে পুলিশের একটি টিম মেহেরপুর এবং কুষ্টিয়ার বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে চোর চক্রের চারজন সদস্যকে গ্রেফতার করে। চোর চক্রের সদস্যদের কাছ থেকে ট্রান্সফরমার চুরির বিভিন্ন দেশীয় অস্ত্র ও মোবাইলসহ যন্ত্রপাতি উদ্ধার করা হয়। এ ঘটনায় প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদে চুরির ঘটনা সত্যতা স্বীকার করেছে আসামিরা। আসামিদের আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণের প্রক্রিয়া চলছে।
এসময় পুলিশ কর্মকর্তা সহ জেলায় কর্মরত ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন
© All rights reserved © dailyamarsomoy.com