আসন্ন শারদীয় দুর্গোৎসব-২০২৫ সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে উদযাপন নিশ্চিত করতে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১০ সেপ্টেম্বর) ময়মনসিংহ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়।
সভায় বক্তারা বলেন, শারদীয় দুর্গোৎসব এখন শুধু হিন্দু সম্প্রদায়ের সীমাবদ্ধ উৎসব নয়, এটি সার্বজনীন উৎসবে পরিণত হয়েছে। ধর্মীয় সম্প্রীতির বন্ধন অটুট রেখে সকলের সহযোগিতায় উৎসবকে আনন্দমুখর ও সৌহার্দ্যমণ্ডিত পরিবেশে উদযাপনের প্রত্যাশা ব্যক্ত করেন।
জেলা প্রশাসক বলেন, দুর্গাপূজার প্রতিটি মণ্ডপে আইনশৃঙ্খলা বাহিনীর কঠোর নজরদারি থাকবে। এছাড়া নির্বিঘ্ন বিদ্যুৎ সরবরাহ, স্বাস্থ্যসেবা ও ফায়ার সার্ভিসসহ সব ধরনের নাগরিক সুবিধা নিশ্চিত করতে প্রশাসন প্রস্তুত রয়েছে।
প্রশাসনের আন্তরিক সহযোগিতায় প্রতিবছরের ন্যায় এবারও শারদীয় দুর্গোৎসব শান্তিপূর্ণভাবে উদযাপিত হবে বলে আশাবাদ ব্যক্ত করেন পূজা উদযাপন পরিষদ।
Leave a Reply