নোয়াখালী বেগমগঞ্জ উপজেলা ৭ নং একলাশপুর ইউনিয়নের ৮ নং ওয়ার্ড নিবাসী অনন্তপুর গ্রামের নুজাইহা আদিবা স্পর্শী পুলিশ কেজি স্কুল এন্ড কলেজ থেকে ৫ম শ্রেণীর প্রাথমিক শিক্ষা অধিদপ্তর অধীনে সরকারি প্রাথমিক বৃত্তি পরীক্ষায় ট্যালেন্টপুলে, নোয়াখালী সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণী থেকে মেন্টরস আয়োজিত জুনিয়র বৃত্তি পরীক্ষা শীর্ষ ১০ জনের মধ্যে ট্যালেন্টপুলে এবং গাজীপুরশাহীন শিক্ষা পরিবার বৃত্তি ফাউন্ডেশন আয়োজিত নোয়াখালী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় থেকে সাধারণ বৃত্তি পেয়েছেন বলে সংবাদ পাওয়া গেছে। মেধাবী শিক্ষার্থী নুজাইহা আদিবা স্পর্শীর পিতা মোঃ আবু সাঈদ, বর্তমানে অগ্রনী ব্যাংকের সহকারী মহা-ব্যবস্থাপক এবং মাতা ইয়াছমিন আক্তার একজন গৃহিনী। দেশের সুনামধন্য তিনটি বৃত্তি পাওয়াতে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা ও তাঁহার পিতা-মামা অত্যন্ত আনন্দিত এবং সকলের নিকট দোয়া কামনা করছেন। নুজাইহা আদিবা স্পর্শীর পিতা-মাতার পক্ষ থেকে বর্তমান সরকারকে সরকারী-বেসরকারী বিভিন্ন প্রতিযোগীতামূলক বৃত্তি পরীক্ষা চালু করার মাননীয় শিক্ষামন্ত্রীসহ বৃত্তি পরীক্ষা আয়োজকদের আন্তরিক ধন্যবাদ জানিয়েছেন। দেশের অন্যান্য শিক্ষার্থীরা যেন পড়া-লেখার মনোনিবেশ করে এমনই দোয়া প্রকাশ করছেন। পরিশেষে নুজাইহা আদিবা স্পর্শীর পিতা-মাতা তাঁদের সন্তান যেন পড়াশোনার পাশাপাশি একজন ভালো মানুষ হয়ে দেশের কল্যাণে নিজকে নিয়োজিত করতে পারে দেশবাসীর নিকট এমন দোয়া কামনা করছেন।
Leave a Reply