1. admin@gmail.com : দৈনিক আমার সময় : দৈনিক আমার সময়
  2. admin@dailyamarsomoy.com : admin :
বাড়ির পাশের কাঁঠাল গাছে ঝুলন্ত অবস্থায় ছিল বৃদ্ধের মরদেহ!  - দৈনিক আমার সময়

বাড়ির পাশের কাঁঠাল গাছে ঝুলন্ত অবস্থায় ছিল বৃদ্ধের মরদেহ! 

আলফাজ সরকার,গাজীপুর
    প্রকাশিত : রবিবার, ৩০ নভেম্বর, ২০২৫
গাজীপুরের শ্রীপুর উপজেলায় বাড়ির পাশের একটি গাছের ডালে ঝুলন্ত অবস্থায় কফিল উদ্দিন নামের এক বৃদ্ধের মরদেহ উদ্ধার করেছে থানা পুলিশ।
রোববার (৩০ নভেম্বর) সকাল ১০টার দিকে উপজেলার চিনাশুকানিয়া পূর্বপাড়া এলাকায় নিজ বাড়ির পাশের একটি কাঁঠাল গাছে মাফলার দিয়ে ঝুলন্ত অবস্থায় তাঁর মরদেহ পাওয়া যায়।
মো: কফিল উদ্দিন (৬৫) ওই গ্রামের বাসিন্দা মো. জয়নাল আবেদীনের ছেলে। তিনি বিভিন্ন এলাকায় ফলের বাগান কিনে পাইকারি ব্যবসা করতেন।
স্থানীয় বাসিন্দারা জানান, সকাল ছয়টার দিকে এলাকার এক নারী গাছে ঝুলন্ত দেহটি দেখতে পেয়ে আশপাশের লোকজনকে খবর দেন। পরে পুলিশকে জানানো হলে তারা ঘটনাস্থলে এসে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়।
এলাকাবাসীর ভাষ্য, তৃতীয় স্ত্রী নিয়ে তিনি গ্রামে বসবাস করতেন। কয়েক দিন ধরে তাঁর স্ত্রী বাবার বাড়ি বরিশালে অবস্থান করছেন। সন্তানরাও অন্যত্র থাকেন। এমন অবস্থায় তিনি কেন এমন সিদ্ধান্ত নিলেন, তা কেউ নিশ্চিত করে বলতে পারেননি। তবে এলাকাবাসীর ধারণা, তিনি আত্মহত্যা করে থাকতে পারেন।
শ্রীপুর থানার উপপরিদর্শক (এস.আই) মো. সাফায়াত বলেন,’ খবর পেয়ে আমরা ঘটনাস্থলে গিয়ে লাশ নামিয়েছি। আপাতদৃষ্টিতে এটি আত্মহত্যা বলেই মনে হচ্ছে। ময়নাতদন্তের জন্য মরদেহ গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। তদন্তের পর বিস্তারিত জানা যাবে। নিহতের স্বজনদের আবেদনের পরিপ্রেক্ষিতে এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন
© All rights reserved © dailyamarsomoy.com