1. admin@gmail.com : দৈনিক আমার সময় : দৈনিক আমার সময়
  2. admin@dailyamarsomoy.com : admin :
বরিশালে গ্রাম আদালত সক্রিয়করণ প্রকল্পের অর্ধ-বার্ষিক সমন্বয় সভা - দৈনিক আমার সময়

বরিশালে গ্রাম আদালত সক্রিয়করণ প্রকল্পের অর্ধ-বার্ষিক সমন্বয় সভা

বরিশাল প্রতিনিধি
    প্রকাশিত : রবিবার, ৯ নভেম্বর, ২০২৫

বরিশালে গ্রাম আদালত সক্রিয়করণ প্রকল্পের অর্ধ-বার্ষিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার, ইউএনডিপি ও ইউরোপীয় ইউনিয়নের কারিগরি ও আর্থিক সহযোগিতায় এবং স্থানীয় সরকার বিভাগের বাস্তবায়নে “বাংলাদেশে গ্রাম আদালত সক্রিয়করণ (৩য় পর্যায়)” প্রকল্পের আওতায় ৯ নভেম্বর রবিবার জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অর্ধ-বার্ষিক অগ্রগতি পর্যালোচনা ও করণীয় নির্ধারণ বিষয়ক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন বরিশাল স্থানীয় সরকার উপ-পরিচালক (ভারপ্রাপ্ত) লুসিকান্ত হাজং। সভায় উপস্থিত ছিলেন বরিশালের বিভিন্ন উপজেলার উপজেলা নির্বাহী অফিসার, ৮৮টি ইউনিয়ন পরিষদের হিসাব সহকারী কাম কম্পিউটার অপারেটর ও ইউনিয়ন প্রশাসনিক কর্মকর্তাবৃন্দ। সভাপতি তার বক্তব্যে বলেন, “গ্রাম আদালত প্রান্তিক জনগোষ্ঠীর দ্রুত ও স্বল্প খরচে ন্যায়বিচার নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে”। তিনি আরও উল্লেখ করেন, হিসাব সহকারী কাম কম্পিউটার অপারেটরগণ গ্রাম আদালতের পেশকার হিসেবে দায়িত্ব পালন করছেন এবং তাদের দক্ষতা ও নিষ্ঠার মাধ্যমেই আদালতের কার্যক্রম আরও কার্যকর হবে। সভায় বরিশাল জেলার ৮৮টি ইউনিয়নের গ্রাম আদালত বিষয়ক অর্ধ-বার্ষিক অগ্রগতি প্রতিবেদন উপস্থাপন করেন প্রকল্পের জেলা ব্যবস্থাপক কমল ব্যানার্জী। সভায় স্থানীয় সরকার শাখার কর্মকর্তা এবং প্রকল্পের উপজেলা সমন্বয়কারীগণও উপস্থিত ছিলেন। সভা শেষে অংশগ্রহণকারীরা গ্রাম আদালতকে আরও কার্যকর ও টেকসই করার লক্ষ্যে আগামী ছয় মাসের কর্মপরিকল্পনা প্রণয়ন করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন
© All rights reserved © dailyamarsomoy.com