1. admin@gmail.com : দৈনিক আমার সময় : দৈনিক আমার সময়
  2. admin@dailyamarsomoy.com : admin :
নড়াইলে কালিয়াশ ১২ বছরের শিশুকে ধর্ষণ ও ভিডিও ধারণের অভিযোগে গ্রেফতার- ১ - দৈনিক আমার সময়

নড়াইলে কালিয়াশ ১২ বছরের শিশুকে ধর্ষণ ও ভিডিও ধারণের অভিযোগে গ্রেফতার- ১

সাজ্জাদ তুহিন নড়াইল প্রতিনিধি
    প্রকাশিত : সোমবার, ১৫ জুন, ২০২৬
 নড়াইলে কালিয়া পৌরসভা এলাকার ১২ বছরের শিশুকে ধর্ষণ ও ভিডিও ধারন করে দ্বিতীয় দফায় ধর্ষণের চেষ্টা চালানোর অভিযোগ উঠেছে আশিক সরদার (১৯) নামে  এক যুবকের বিরুদ্ধে এছাড়া ধর্ষণের ভিডিও ধারণ করার অভিযোগ জুয়েল সরদার ও ফারুক নামে দুই যুবকের বিরুদ্ধে। এ ঘটনায় প্রধান অভিযুক্ত আশিক সরদারকে গ্রেফতার করেছে পুলিশ।
১৫ জুন (সোমবার) রাতে কালিয়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইদ্রিস আলী বিষয়টি নিশ্চিত করেছেন।
গ্রেফতার আশিক সরদার একই গ্রামের আলামিন সরদারের ছেলে। অভিযুক্ত অপর আসামি জুয়েল সরদার ওই গ্রামের রহমান সরদারের ছেলে এবং ফারুক একই গ্রামের জাহিদ হুজুরের ছেলে।
মামলার এজাহার ও ভুক্তভোগীর স্বজন সূত্রে জানা গেছে, কালিয়া পৌরসভা এলাকার একটি গ্রামে ১২ বছরের এক শিশু গত (৬ জুন) শনিবার বেলা ১১টার সময় বান্ধবীর বাড়ি থেকে নিজ বাড়ি ফিরছিলেন। পথে বৃষ্টি শুরু হলে স্থানীয় একটি পরিত্যক্ত বাড়িতে সে আশ্রয় নেয়। পরে অভিযুক্ত আশিক সরদার শিশুটির মুখ চেপে ধরে বাড়ি ভেতরে নিয়ে জোরপূর্বক তাকে ধর্ষণ করে। এসময় জুয়েল সরদার ও ফারুকসহ অজ্ঞাত ১/২ জন তাকে সহযোগিতা ও ঘটনার ভিডিও মোবাইলে ধারণ করে। পরে বিকেল ৪টার সময় শিশুটির জ্ঞান ফিরলে সে একা ঘরের মধ্যে শুয়ে আছে তবে বৃষ্টি নেই বলে জানায় শিশুটি।
পরে ১১ জুন বৃহস্পতিবার ধর্ষক আশিক সরদার শিশুটিকে তার সঙ্গে জোরপূর্বক ঘটানো আপত্তিকর ভিডিও দেখিয়ে আবারও ধর্ষণে লিপ্ত হতে চায়। তবে মেয়েটি প্রস্তাবে রাজি না হওয়ায় ভিডিও ইন্টারনেটে ছড়িয়ে দেবে বলে হুমকি দেয়। এছাড়া ঘটনার ভিডিও জুয়েল ও ফারুক গ্রামের বিভিন্ন মানুষকে দেখায়। এ ঘটনা জানাজানি হলে ভুক্তভোগী শিশুটির মা স্থানীয়দের কাছে বিচারের দাবি করেন। তবে স্থানীয়দের কাছে বিচার না পেয়ে গত রোববার কালিয়া থানায় আশিক, জুয়েল ও ফারুক নামে তিনজনকে আসামি করে থানায় মামলা দায়ের করেন। সোমবার (১৫ জুন) সকালে নড়াইল জেলা হাসপাতালে শিশুটির ডাক্তারি পরীক্ষা সম্পন্ন হয়।
কালিয়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইদ্রিস আলী বলেন, গত রোববার (১৪ জুন) শিশু ধর্ষণ ও ভিডিও ধারণের ঘটনায় ৩ জনের নামে থানায় মামলা হয়েছে। ইতোমধ্যে প্রধান অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে এবং বাকি দুই আসামিকে গ্রেফতারের চেষ্টা চলছে#

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন
© All rights reserved © dailyamarsomoy.com