1. admin@gmail.com : দৈনিক আমার সময় : দৈনিক আমার সময়
  2. admin@dailyamarsomoy.com : admin :
ঢাবির হলে আজ থেকে বহিরাগত অতিথি থাকায় নিষেধাজ্ঞা - দৈনিক আমার সময়

ঢাবির হলে আজ থেকে বহিরাগত অতিথি থাকায় নিষেধাজ্ঞা

অনলাইন ডেস্ক
    প্রকাশিত : মঙ্গলবার, ২ সেপ্টেম্বর, ২০২৫

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) হলগুলোতে আজ থেকে বৈধ শিক্ষার্থী ব্যতীত কোনও বহিরাগত বা কোনও অতিথি থাকায় নিষেধাজ্ঞা দিয়েছে ঢাবি কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচন কমিশন। ডাকসু ও হল সংসদ নির্বাচন ২০২৫ উপলক্ষে এই নির্দেশটি জারি করা হয়েছে। মঙ্গলবার (২ সেপ্টেম্বর) ডাকসু ও হল সংসদ নির্বাচনের চীফ রিটার্নিং অফিসার অধ্যাপক ড. মোহাম্মদ জসীম উদ্দিন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আজ থেকে বিশ্ববিদ্যালয়ের হলগুলোতে বৈধ শিক্ষার্থী ব্যতীত কোনো বহিরাগত বা অতিথি অবস্থান করতে পারবে না।

উদ্দেশ্য হলো নির্বাচনী প্রক্রিয়ার সময় শান্তি ও নিরাপত্তা নিশ্চিত করা, যাতে ভোটগ্রহণ সুষ্ঠু পরিবেশে সম্পন্ন হতে পারে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন
© All rights reserved © dailyamarsomoy.com