1. admin@gmail.com : দৈনিক আমার সময় : দৈনিক আমার সময়
  2. admin@dailyamarsomoy.com : admin :
খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় লক্ষ্মীপুরে যুবদলের দোয়া মাহফিল - দৈনিক আমার সময়

খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় লক্ষ্মীপুরে যুবদলের দোয়া মাহফিল

নাজমুল হোসেন, নিজস্ব প্রতিবেদক
    প্রকাশিত : বুধবার, ৩ ডিসেম্বর, ২০২৫

বিএনপির চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত রোগমুক্তি ও সুস্থতা কামনা করে লক্ষ্মীপুরে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার বাদ আছর শহরের চক বাজার জামে মসজিদে জেলা যুবদলের উদ্যোগে এ আয়োজন করা হয়।

দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় বিএনপির সহ–সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক এবং লক্ষ্মীপুর জেলা বিএনপির সদস্য সচিব সাহাব উদ্দিন সাবু।

তিনি বলেন, “বেগম খালেদা জিয়া গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠায় আজীবন লড়াই করেছেন। বর্তমানে তিনি গুরুতর অসুস্থ। এ অবস্থা দেশের গণতন্ত্রপ্রেমী মানুষের জন্য বেদনাদায়ক।”

তিনি আরও বলেন, দলের শীর্ষ নেত্রীর দ্রুত আরোগ্য কামনায় সারা দেশে নেতাকর্মীরা দোয়া করছেন।

অনুষ্ঠানে বক্তব্য দেন পৌর বিএনপির সভাপতি রেজাউল করিম লিটন, জেলা যুবদলের সভাপতি আব্দুল আলিম হুমায়ুন, সাধারণ সম্পাদক সৈয়দ রশিদুল হাসান লিংকন, পৌর যুবদলের আহ্বায়ক ফয়েজ আহমেদ, সদস্যসচিব মুনসুর আহমেদসহ যুবদলের বিভিন্ন পর্যায়ের নেতারা।

দোয়া মাহফিলে জেলার নানা পর্যায়ের নেতাকর্মী, সমর্থক ও স্থানীয় বাসিন্দারা অংশ নেন। পরে মোনাজাতে বেগম খালেদা জিয়ার শারীরিক সুস্থতা, দীর্ঘায়ু এবং দেশের মানুষের গণতান্ত্রিক অধিকারের সুরক্ষার জন্য দোয়া করা হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন
© All rights reserved © dailyamarsomoy.com