1. admin@gmail.com : দৈনিক আমার সময় : দৈনিক আমার সময়
  2. admin@dailyamarsomoy.com : admin :
উত্তরায় রাইদা পরিবহন বন্ধ ও বিচারের দাবিতে মানববন্ধন  - দৈনিক আমার সময়

উত্তরায় রাইদা পরিবহন বন্ধ ও বিচারের দাবিতে মানববন্ধন 

নাজমুল ইসলাম মন্ডলঃ 
    প্রকাশিত : শুক্রবার, ২১ ফেব্রুয়ারী, ২০২৫

পরিবারের সদস্য ও উওরা সচেতন নাগরিক সমাজের আয়োজনে বৃহস্পতিবার সকাল ১০.৩০ মিনিট ঢাকা -ময়মনসিংহ মহাসড়কে  হাউস বিল্ডিং মাস্কট প্লাজার সামনে এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।

 

গত মঙ্গলবার রাইদা পরিবহনের ২ টি বাস বেপরোয়াভাবে ওভারটেকিং করার সময় সকালে উত্তরা জমজম টাওয়ারের মোড়ে রাস্তা পারাপার হতে যেয়ে বাস চাপায় উত্তরায় বসবাসরত এক গৃহকমী ঘটনাস্থলেই নিহত হয়। এই ঘটনার জের ধরে এবং আবাসিক এলাকায় বাস চলাচল বন্ধ, লাইসেন্স ছাড়া বাস লেগুনা চালনা বন্ধ,অপ্রাপ্ত বয়স্ক চালক দিয়ে গাড়ী চালনা বন্ধ, রাইদা পরিবহনের অভিযুক্ত গ্রেফতারকৃত আসামীদের সঠিক বিচার ও রাইদা বাস চাপায় নিহত নারীর পরিবারকে উপযুক্ত ক্ষতিপূরন প্রদানের দাবী জানান মানববন্ধনে অংশগ্রহণ কারীরা। মানববন্ধনটি প্রায় এক ঘন্টা স্থায়ী ছিলো,এ সময় উভয় পাশের গাড়ি চলাচল সাময়িক বন্ধ ছিল। স্থানীয়রা বলেন,কোন ধরনের নিয়ম নীতির তোয়াক্কা না করেই উত্তরার সড়কে এলোমেলো ও বেপরোয়া গতিতে চলছে রাইদা পরিবহন বাস।রাইদা পরিবহন ঢাকা মেট্রো ব-১২৩৪১৭ চাপায় গত মঙ্গলবার নিহত হয় জেনেদা,তার বয়স আনুঃ (৬২)। তার স্বামীর নাম গনি,তিনি এক কন্যা সন্তানের জননী। সে উত্তরা ১১ নং সেক্টর বসবাস করতো।

জানা যায়, নিহত জেনেদা প্রতিদিনের মতো বাসা বাড়ির কাজ শেষ করে জমজম টাওয়ার মোড় পূর্ব অংশে রাস্তার দক্ষিণ পাশ থেকে আইলেন্ড পার হয়ে উত্তর পাশে যেতে সড়কে নামলে রাস্তার পশ্চিম পাশ থেকে দ্রুত গতিতে ছুটে আসা রাইদা পরিবহন বাসটি তাকে চাপা দেয়। এতে তার মাথা বাসের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলে মারা যায়।এসময় পথচারীরা বলেন, কোন ধরনের রুট পারমিট ও ফিটনেস ছাড়াই উত্তরার সড়কে দাবিয়ে বেড়াচ্ছে রাইদা পরিবহনের শতাধিক বাস।

ভুক্তভুগীরা বলেন, ইতি পূর্বে রাইদা পরিবহনের ড্রাইভার ও হেলপারের হাতে নাজেহাল হয়েছে অনেক ছাত্র ছাত্রীভাড়া গতি নিয়ে কথা বলতে গেলে তারা যাত্রীদের সাথে খারাপ আচরণ করেন এমন অভিযোগ রয়েছে অহরহ। এছাড়াও ভাড়া নিয়েও তারা যাত্রীদের সাথে বাক বিতর্কে জড়ায়। উত্তরা থেকে চলাচলকারী রাইদা পরিবহনের বেশীর ভাগ ড্রাইভারের ড্রাইভিং লাইসেন্স ও নেই,তারা হেলপার দিয়েই গাড়ি চালায়।এতে প্রতিনিয়ত সড়কে দূর্ঘটনা ঘটছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন
© All rights reserved © dailyamarsomoy.com