1. admin@gmail.com : দৈনিক আমার সময় : দৈনিক আমার সময়
  2. admin@dailyamarsomoy.com : admin :
ইফতার ও নারী দিবস উদযাপনে আধুনিক সঙ্গীত শিল্পী পরিষদ - দৈনিক আমার সময়

ইফতার ও নারী দিবস উদযাপনে আধুনিক সঙ্গীত শিল্পী পরিষদ

নিজস্ব প্রতিবেদক
    প্রকাশিত : মঙ্গলবার, ১৭ মার্চ, ২০২৬

আধুনিক সংগীত শিল্পী পরিষদের আয়োজনে ইফতার ও আন্তর্জাতিক নারী দিবস উদযাপন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। গেল ১১ মার্চ বাংলা একাডেমীর আল মাহমুদ লেখক কর্ণার মিলনায়তনে বিকেলে অনুষ্ঠিত এই আয়োজনে সভাপতিত্ব করেছেন আধুনিক সংগীত শিল্পী পরিষদের প্রতিষ্ঠাতা ও সভাপতি আশিক বন্ধু। বিশেষ অতিথি ছিলেন সংগীতশিল্পী মিমি আলাউদ্দিন। নারী দিবস উপলক্ষে সংগঠনের বিষয়ে শুভেচ্ছা বক্তব্য রেখেছেন কণ্ঠশিল্পী নাসরিন আহমেদ। বিশেষ অতিথি জনপ্রিয় শিল্পী মিমি আলাউদ্দিন বলেন- আশিক বন্ধু আমার প্রিয় ছোটভাই, তার প্রতিষ্ঠা করা আধুনিক সংগীত শিল্পী পরিষদে আছি, সবসময় থাকবো। এবং আজকের নারী দিবস উদযাপন অনুষ্ঠান বেশ সুন্দর হচ্ছে। একসাথে অংশগ্রহন করতে পেরে অনেক ভালো লাগছে। আধুনিক সংগীত শিল্পী পরিষদের প্রতিষ্ঠাতা ও সভাপতি আশিক বন্ধু বলেন- আমার সাধনা ও স্বপ্নের সংগঠন আধুনিক সংগীত শিল্পী পরিষদ৷ তারই ব্যানারে আজ নারী দিবস উদযাপন করতে পেরে আনন্দিত আমি। আমাদের গান, কবিতা, সংস্কৃতি, বিনোদনেও নারীদের অবদান অনেক। নারীদেরকে সাথে নিয়ে কাজ করলে সৃষ্টি সুন্দর ও সফল হয়। তাই মৌলিক গান তৈরির ধারাবাহিকতা এবং বরেণ্য শিল্পীদের সম্মানণা জানানোর কাজ নিয়মিত করতে চাই আমরা। আলোচনার বিরতিতে ইসলামী গান ও মৌলিক গান গেয়েছেন নাসরিন আহমেদ। কবিতা পাঠ করেছেন কবি হাসনাইন সাজ্জাদী, কবি সাইদুল ইসলাম ও উর্মি হোম রয়। হাম নাত ও অ্যাধ্যাত্নিক গান গেয়েছেন মাসনুয়ারা শিল্পী ও শিখা রানী রায়। উক্ত অনুষ্ঠাতে অন্যান্য আমন্ত্রিত অতিথিদের মধ্যে বক্তব্য রেখেছেন বিজ্ঞান কবি হাসনাইন সাজ্জাদী, কবি ও সংগঠক এসবি বিপ্লব, এডভোকেট ও গবেষক এম এ মালিক, বাংলাদেশ রাইটার্স ইউনিয়নের প্রতিষ্ঠাতা, লেখক ও গবেষক মতিন বাঙালি, অধ্যাপক কবি মাহবুবা বেগম, কবি আফরিনা পারভীন, কবি নিয়াজ রায়হান সাগর এবং কবি সাকিব হোসেন রাজু, তবলা শিল্পী মিলন নাথ সহ অনেকে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন
© All rights reserved © dailyamarsomoy.com