নাটোরের বড়াইগ্রামে জুলাই গণ অভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উদযাপন, গণভোটের রায় বাস্তবায়ন ও জুলাই গণহত্যায় জড়িতদের বিচারের দাবিতে গণমিছিল ও সমাবেশ করেছে জামায়াতে ইসলামী। বুধবার বিকালে বনপাড়া পৌর শহরে উপজেলা জামায়াতের আমীর মাওলানা হাবিবুর রহমানের সভাপতিত্বে গণমিছিল পরবর্তী সমাবেশে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন জেলা জামায়াতের সহকারি সেক্রেটারী মাওলানা আব্দুল হাকিম। উপজেলা সেক্রেটারী আবু বকর সিদ্দিকের সঞ্চালনায় সমাবেশে জেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য ও উপজেলা চেয়ারম্যান প্রার্থী মাওলানা আবুল হোসাইন, রাজশাহী মহানগর জামায়াত নেতা আব্দুল হান্নান বাদশা, উপজেলা জামায়াতের সহকারি সেক্রেটারী মাওলানা হাসানুল বান্না উজ্জল, জামায়াত নেতা অধ্যাপক আবু সাঈদ ও হুমায়ন কবীর, নগর ইউনিয়ন জামায়াতের আমীর মাওলানা হাসিনুর রহমান, জোনাইল ইউনিয়ন জামায়াতের আমীর হাফেজ মাহবুবুর রহমান, জোয়াড়ী ইউনিয়ন জামায়াতের সেক্রেটারী মাওলানা আইয়ুব আলী ও উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সেক্রেটারী বাবর আলী বক্তব্য রাখেন।
Leave a Reply