রংপুর মহানগরীর কোতোয়ালী থানা এলাকায় গভীর রাতে এক গৃহবধূর ওপর হামলা, মারধর, শ্লীলতাহানি ও লুটপাটের অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভুক্তভোগী নারী থানায় লিখিত এজাহার দায়ের করেছে যাহার মামলা নং২১১/২৬।বিষয়টি তদন্ত করছে রংপুর মেট্রোপলিটন পুলিশের কোতোয়ালী থানা।
গত ৩০ মে ২০২৬ রাত আনুমানিক ১১টা ৪৫ মিনিটে রংপুর মহানগরীর আরকে রোড এলাকার উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের পেছনে ভাড়া বাসায় অবস্থান করছিলো মোছা. সাহানাজ বেগম (৪১)। এ সময় আশিকুর জামান (পিতা: আনসার আলী), রফিকুল ইসলাম মন্ডল (পিতা: আব্দুর রাজ্জাক মন্ডল) এবং ছদরুল ইসলাম তালুকদার (পিতা: মমিনুল ইসলাম তালুকদার)সহ তার বাসায় অনধিকার প্রবেশ করে হামলা চালায় বলে।
হামলাকারীরা তাকে মারধর বিবস্ত্র করে গলা চেপে হত্যার চেষ্টা করে,এবং স্বর্ণালংকার ও নগদ টাকা লুট করে নেয়। একই সঙ্গে তাকে ভয়ভীতি দেখিয়ে প্রাণনাশের হুমকিও দেয়
ঘটনার সময় ভুক্তভোগীর চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এলে হামলাকারীরা দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। পরে আহত অবস্থায় তিনি চিকিৎসা নিয়ে থানায় লিখিত অভিযোগ করে।
কোতোয়ালী থানা পুলিশ জানিয়েছে, অভিযোগটি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। তদন্তের ভিত্তিতে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানানো হয়েছে।
এ ঘটনায় স্থানীয় এলাকাবাসীর মধ্যে চরম ক্ষোভ ও উদ্বেগের সৃষ্টি হয়েছে। তারা দ্রুত ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।
Leave a Reply