1. admin@gmail.com : দৈনিক আমার সময় : দৈনিক আমার সময়
  2. admin@dailyamarsomoy.com : admin :
ব্রাহ্মণবাড়িয়ায় ট্রাক–সিএনজি সংঘর্ষে নিহত ১, আহত ৪ - দৈনিক আমার সময়

ব্রাহ্মণবাড়িয়ায় ট্রাক–সিএনজি সংঘর্ষে নিহত ১, আহত ৪

মোঃ আল মামুন,জেলা প্রতিনিধি,ব্রাহ্মণবাড়িয়া
    প্রকাশিত : সোমবার, ৫ জানুয়ারী, ২০২৬
Oplus_16908288

ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার রামরাইলে ট্রাক ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে একজন নিহত ও চারজন আহত হয়েছেন।
সোমবার (৫ জানুয়ারি) সকালে এ দুর্ঘটনা ঘটে। নিহত ব্যক্তি ময়মনসিংহ জেলার ধোবাউড়া উপজেলার ইদ্রিস আলীর ছেলে মো. দুলাল (৩৫)।
আহতরা হলেন— ধোবাউড়ার রুবেল মিয়া (৪০), কুমিল্লার দেবিদ্বার উপজেলার শরীফ (২৫), ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলার রীনা (৪৫) এবং তার ছেলে ইমরান (২৩)।
খাটিহাতা হাইওয়ে থানার অফিসার ইনচার্জ মো. জাহাঙ্গীর আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, কাউতলী থেকে আসা একটি সিএনজি অটোরিকশার সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষে দুর্ঘটনাটি ঘটে। এতে ঘটনাস্থলেই একজন নিহত হন। নিহতের মরদেহ জেলা সদর হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন
© All rights reserved © dailyamarsomoy.com