1. admin@gmail.com : দৈনিক আমার সময় : দৈনিক আমার সময়
  2. admin@dailyamarsomoy.com : admin :
বরিশালে স্থানীয় সম্পদ আহরণ ও নাগরিক অংশগ্রহণ শীর্ষক প্রশিক্ষণ কোর্স - দৈনিক আমার সময়

বরিশালে স্থানীয় সম্পদ আহরণ ও নাগরিক অংশগ্রহণ শীর্ষক প্রশিক্ষণ কোর্স

বরিশাল প্রতিনিধি :
    প্রকাশিত : মঙ্গলবার, ১৭ জুন, ২০২৫
বরিশালে পৌর নির্বাহী কর্মকর্তা ও কর নির্ধারক/কর নিরূপণকারীদের জন্য ২ দিনব্যাপী স্থানীয় সম্পদ আহরণ ও নাগরিক অংশগ্রহণ শীর্ষক প্রশিক্ষণ কোর্স ১৬ জুন সোমবার বরিশালে শুরু হয়। জাতীয় স্থানীয় সরকার ইনিস্টিটিউটের আয়োজনে ও বিভাগীয় প্রশাসনের ব্যবস্থাপনায় বরিশাল সার্কিট হাউসের সম্মেলন কক্ষে প্রধান অতিথি স্থানীয় সরকার পরিচালক খোন্দকার আনোয়ার হোসেন প্রশিক্ষণের উদ্বোধন করেন। প্রশিক্ষণ কোর্সে বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) সোহরাব হোসেন ও অতিরিক্ত বিভাগীয় কমিশনার (রাজস্ব) আহসান হাবিব। এ সময় উপস্থিত ছিলেন প্রশিক্ষণার্থী হিসেবে বরিশাল বিভাগের ২৬টি পৌরসভার পৌর নির্বাহী কর্মকর্তা ও কর নির্ধারকরা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন
© All rights reserved © dailyamarsomoy.com