1. admin@gmail.com : দৈনিক আমার সময় : দৈনিক আমার সময়
  2. admin@dailyamarsomoy.com : admin :
শ্রীপুরে দুর্ঘটনায় আহত শিক্ষকের বাড়ির তালা কেটে দুঃসাহসিক চুরি - দৈনিক আমার সময়

শ্রীপুরে দুর্ঘটনায় আহত শিক্ষকের বাড়ির তালা কেটে দুঃসাহসিক চুরি

আলফাজ সরকার, গাজীপুর
    প্রকাশিত : বুধবার, ১৮ ফেব্রুয়ারী, ২০২৬

গাজীপুরের শ্রীপুর উপজেলার রাজাবাড়ি ইউনিয়নের বিন্দুবাড়ি গ্রামে গভীর রাতে শাহাব উদ্দিন নামের এক শিক্ষকের বাড়িতে দুঃসাহসিক চুরির ঘটনা ঘটেছে। মঙ্গলবার দিবাগত রাত ৩টার দিকে এ ঘটনা ঘটে। চোরেরা ঘর থেকে নগদ টাকা, স্বর্ণালঙ্কার ও মোবাইল ফোন নিয়ে পালিয়ে যায়।

ভুক্তভোগী শাহাব উদ্দিন (৬০) বিন্দুবাড়ি জিউসী এলাকার মৃত আশ্রব আলীর ছেলে। তিনি স্থানীয় বিন্দুবাড়ি জিএ সিনিয়র মাদ্রাসায় সহকারী অধ্যাপক হিসেবে কর্মরত আছেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, বাড়ির মালিক মো. শাহাব উদ্দিন মঙ্গলবার বিকেলে কাজ শেষে ফেরার পথে মোটরসাইকেল দুর্ঘটনায় আহত হন এবং হাসপাতালে ভর্তি ছিলেন। ওই সময় বাড়িতে ছিলেন কেবল তার স্ত্রী। এই সুযোগে ওই বাড়িতে চুরির ঘটনা ঘটে।

প্রতিবেশী সাইফুল ইসলাম জানান, রাত ৩টার দিকে ঘুমন্ত অবস্থায় শাহাবুদ্দিনের স্ত্রীর কান থেকে স্বর্ণালঙ্কার খুলে নেওয়ার সময় তিনি জেগে উঠে চিৎকার দেন। এতে চোরেরা দ্রুত পালিয়ে যায়। তবে পালানোর আগে তারা ঘর থেকে নগদ ৫০ হাজার টাকা, ১ভরি ওজনের একটি স্বর্ণের চেন, ৫ আনি ওজনের স্বর্ণের কানের দুল এবং দুটি মোবাইল ফোন নিয়ে যায়।

স্থানীয়দের ধারণা, চোরেরা প্রথমে বাড়ির বারান্দার তালা কেটে ভেতরে প্রবেশ করে এবং পরে ঘরে ঢুকে চুরি করেছে। এ ঘটনায় এখনো পুলিশকে জানানো হয়েছে।

স্থানীয়রা অভিযোগ বলেন, পরপর আশপাশে এমন ঘটনায় পুলিশ এলেও তদন্তে আগ্রহ দেখায়নি। এ কারণে অনেকেই পুলিশের ওপর আস্থা হারিয়েছেন বলে জানান প্রতিবেশী সাইফুল ইসলাম।

ইসলাম উদ্দিন নামের একজন বলেন, ‘স্থানীয় একজন চোর আছে। সে এই এলাকার জামাই। ইতোপূর্বে নানা জায়গায় চুরি করে ধরা খেয়েছে। ইদানিং জেল থেকে জামিনে মুক্তি পেয়ে গত কয়েকদিন আগে এলাকায় এসেছে। ওদের গ্যাং এসব কাজ করে।’

এ বিষয়ে শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাছির আহমেদ বলেন, এ ঘটনায় পুলিশ পাঠানো হয়েছে। ভুক্তভোগী পরিবারের লিখিত অভিযোগের ভিত্তিতে এ ঘটনায় পরবর্তী আইনগত পদক্ষেপ নেওয়া হবে।’

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন
© All rights reserved © dailyamarsomoy.com