পদ্মাপাড়ের ছোট জেলা শরীয়তপুর। কীর্তিনাশা ও পদ্মার স্রোতের মাঝে বেড়ে ওঠা এই জেলার অনেক কৃতী সন্তান আজ দেশের ব্যাংকিং খাতে গুরুত্বপূর্ণ ভূমিক রাখছেন। দেশের কয়েকটি বাণিজ্যিক ব্যাংকের শীর্ষ নেতৃত্বেও রয়েছেন শরীয়তপুরের ব্যাংকাররা।
এই গৌরবকে ধারণ করে গত ০৬ মার্চ ২০২৬ রোজ শুক্রবার রেড অর্কিড রেস্টুরেন্টে অনুষ্ঠিত হলো শরীয়তপুর ব্যাংকারস ফোরাম কর্তৃক আয়োজিত ইফতার ও দোয়া মাহফিল। ইফতার শেষে সম্মানিত অতিথিবৃন্দের প্রত্যক্ষ আলোচনায় ৯ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি গঠন করেন:
জনাব মোস্তফা কামাল সৈকত কে আহবায়ক ও জনাব মোস্তফা মাহবুব বাবু কে সদস্য সচিব করে নিন্ম লিখিত সদস্যদের যুগ্ম আহবায়ক করে কমিটি গঠন করা হয়।
১.জনাব আল মামুন
২. জনাব মোস্তাফিজুর রহমান
৩. জনাব নজরুল ইসলাম
৪. পন্না জাহান কিমি
৫. জনাব তৌফিক আহমেদ
৬. আবুল খায়ের
৭. জনাব আব্দুল হক তুহিন
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিটিজেন ব্যাংক-এর ম্যানেজিং ডাইরেক্টর ও সিইও জনাব আলমগীর হোসেন, সীমান্ত ব্যাংক-এর সাবেক ম্যানেজিং ডাইরেক্টর ও সিইও জনাব মোঃ রফিকুল ইসলাম, জনাব শফিকুল ইসলাম লিপন, অতিরিক্ত পরিচালক বাংলাদেশ ব্যাংক, জনাব মাশহুকুর রহমান সিটিও ইউসিবিএল, জনাব মোস্তাফিজুর রহমান মেঘিনা ব্যাংক লিমিটেড , ও বাংলাদেশ ব্যাংকের সম্মানিত পরিচালকবৃন্দ ও বিভিন্ন বানিজ্যিক ব্যাংকের কর্মকর্তাগণ। কর্মকর্তাগন তাদের বক্তব্যে পেশাগত দায়িত্বের পাশাপাশি মানবিকতা দায়িত্বশীল ভুমিকা পালনে সকল সদস্যদের এগিয়ে আসার আহবান জানান।
ইফতারের এই আয়োজনে শরীয়তপুরের ব্যাংকারদের মাঝে সৌহার্দ্য, সম্প্রীতি ও পেশাগত বন্ধন আরও সুদৃঢ় হয়।।
Leave a Reply