1. admin@gmail.com : দৈনিক আমার সময় : দৈনিক আমার সময়
  2. admin@dailyamarsomoy.com : admin :
রংপুরে খড়ের গাদা থেকে ১৬১ বোতল কোডিন ফসফেট মিশ্রিত এসকাফ ও ফেয়ারডিল সিরাপ জব্দ - দৈনিক আমার সময়

রংপুরে খড়ের গাদা থেকে ১৬১ বোতল কোডিন ফসফেট মিশ্রিত এসকাফ ও ফেয়ারডিল সিরাপ জব্দ

আলামীন রংপুর
    প্রকাশিত : মঙ্গলবার, ১৭ মার্চ, ২০২৬
Oplus_131072

রংপুরের গংগাচড়া উপজেলার মর্নেয়া ইউনিয়নে অভিযান চালিয়ে খড়ের গাদার ভেতর থেকে ১৬১ বোতল কোডিন ফসফেট মিশ্রিত মাদকদ্রব্য উদ্ধার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।
রবিবার (১৬ মার্চ ২০২৬) মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয় রংপুরের একটি দল গংগাচড়া উপজেলার মর্নেয়া ইউনিয়নের তালপট্টি হাজিপাড়া এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করে। এ সময় খড়ের গাদার ভেতর লুকিয়ে রাখা ১৬১ বোতল কোডিন ফসফেট মিশ্রিত এসকাফ সিরাপ ও ফেয়ারডিল সিরাপ উদ্ধার ও জব্দ করা হয়।
এ ঘটনায় অভিযুক্ত মোঃ ফেরদৌস, পিতা মোঃ মজিবর রহমান, মাতা মোছা: ফেরেজন বেগম, সাং- তালপট্টি হাজিপাড়া, ওয়ার্ড নং ০৯, ইউপি মর্নেয়া, উপজেলা গংগাচড়া, জেলা রংপুর—অভিযানের সময় পালিয়ে যাওয়ায় তাকে আটক করা সম্ভব হয়নি। তবে তাকে গ্রেপ্তারের জন্য অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর রংপুরের উপপরিচালক বলেন, মাদকমুক্ত সমাজ গড়তে অধিদপ্তর নিয়মিত অভিযান পরিচালনা করছে। গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করে বিপুল পরিমাণ কোডিন ফসফেট মিশ্রিত সিরাপ উদ্ধার করা হয়েছে। মাদকের সঙ্গে জড়িতদের কোনোভাবেই ছাড় দেওয়া হবে না এবং পলাতক আসামিকে গ্রেপ্তারে অভিযান অব্যাহত থাকবে।
এ ঘটনায় সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন
© All rights reserved © dailyamarsomoy.com