1. admin@gmail.com : দৈনিক আমার সময় : দৈনিক আমার সময়
  2. admin@dailyamarsomoy.com : admin :
ময়মনসিংহ সিটি কর্পোরেশনের প্রশাসকের দায়িত্ব বুঝে নিলেন রুকুনোজ্জামান রোকন - দৈনিক আমার সময়

ময়মনসিংহ সিটি কর্পোরেশনের প্রশাসকের দায়িত্ব বুঝে নিলেন রুকুনোজ্জামান রোকন

মোঃ জাকির হোসেন, ময়মনসিংহ
    প্রকাশিত : মঙ্গলবার, ১৭ মার্চ, ২০২৬

ময়মনসিংহ সিটি করপোরেশনের প্রশাসকের দায়িত্ব গ্রহণ করেছেন রুকুনোজ্জামান রোকন।

সোমবার (১৬ মার্চ) সকালে সদ্য বিদায়ী প্রশাসক ও বিভাগীয় কমিশনার ফারাহ শাম্মী নবনিযুক্ত প্রশাসক রুকুনোজ্জামান রোকনের কাছে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব হস্তান্তর করেন ও ফুল দিয়ে শুভেচ্ছা জানান।

এ দিন সকাল ১০টায় দলীয় নেতাকর্মীদের সঙ্গে নিয়ে নগর ভবনে পৌঁছালে তাকে ফুলেল শুভেচ্ছা জানান সিটি করপোরেশনের কর্মকর্তা ও কর্মচারীরা। পরে শহীদ শাহাবুদ্দিন মিলনায়তনে দায়িত্ব হস্তান্তর ও কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় অংশ নেন তিনি।

দায়িত্ব হস্তান্তর অনুষ্ঠানে সংসদ সদস্য আবু ওয়াহাব আকন্দ ও জাকির হোসেন বাবলু উপস্থিত ছিলেন।
এসময় নগরের সেবক হিসেবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করে রুকুনোজ্জামান রোকন বলেন, ‘ময়মনসিংহ নগরের দীর্ঘদিনের সমস্যা যানজট, জলাবদ্ধতা ও পরিষ্কার-পরিচ্ছন্নতার বিষয়গুলোকে অগ্রাধিকার দিয়ে কাজ করতে চাই।’

যানজট নিরসনে আজ থেকেই স্বেচ্ছাসেবকরা মাঠে নামবে বলেও জানান এ প্রশাসক। এসময় নগরবাসীর প্রত্যাশা পূরণে জনগণকে সঙ্গে নিয়ে কাজ করার অঙ্গীকারও ব্যক্ত করেন তিনি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন
© All rights reserved © dailyamarsomoy.com