1. admin@gmail.com : দৈনিক আমার সময় : দৈনিক আমার সময়
  2. admin@dailyamarsomoy.com : admin :
বিল্ডের নতুন চেয়ারপারসন হলেন আবুল কাসেম খান - দৈনিক আমার সময়

বিল্ডের নতুন চেয়ারপারসন হলেন আবুল কাসেম খান

অনলাইন ডেক্স
    প্রকাশিত : শুক্রবার, ২০ ফেব্রুয়ারী, ২০২৬

“বিজনেস ইনিশিয়েটিভ লিডিং ডেভেলপমেন্ট (বিল্ড)-এর চেয়ারপারসন হিসেবে আবুল কাসেম খানকে আনুষ্ঠানিকভাবে মনোনীত করা হয়েছে। তাকে ৩৯তম ট্রাস্টি বোর্ড সভায় ২০২৬-২৭ মেয়াদের জন্য এই মনোনয়ন দেওয়া হয়।”

“তিনি ২০২০ সাল থেকে বিল্ড-এর ট্রাস্টি বোর্ডের একজন সদস্য হিসেবে দায়িত্ব পালন করে আসছেন। বিল্ড-এর ‘ডিড অব ট্রাস্ট’-এর সংশ্লিষ্ট বিধি মোতাবেক বোর্ডের আনুষ্ঠানিক সিদ্ধান্তের প্রেক্ষিতে তিনি এ নেতৃত্ব গ্রহণ করেন।”

ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (ডিসিসিআই) কর্তৃক মনোনীত আবুল কাসেম খান বর্তমানে এ. কে. খান অ্যান্ড কোম্পানি লিমিটেড-এর ভাইস চেয়ারম্যান এবং এ. কে. খান টেলিকম লিমিটেড-এর ব্যবস্থাপনা পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছেন। এর আগে তিনি ২০১০, ২০১৭ ও ২০১৮ সালে ডিসিসিআই-এর সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন।”

সংস্থাটি পাবলিক-প্রাইভেট ডায়ালগের সাতটি বিষয়ভিত্তিক ক্ষেত্রে কাজ করে, যেখানে বাণিজ্য সহজীকরণ ও বিনিয়োগ পরিবেশ উন্নয়নকে কৌশলগতভাবে অগ্রাধিকার দেওয়া হয়। বিল্ড দেশের বাণিজ্য, বিনিয়োগ ও শিল্প প্রবৃদ্ধির পথে নিয়ন্ত্রণসংক্রান্ত, পদ্ধতিগত ও নীতিগত প্রতিবন্ধকতা চিহ্নিত করে থাকে।”

বেসরকারি খাতের সুবিধা ও প্রতিযোগিতা সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে সংস্থাটি তথ্য-প্রমাণভিত্তিক গবেষণা পরিচালনা করে এবং সংশ্লিষ্ট মন্ত্রণালয়, বিভাগ ও নিয়ন্ত্রক সংস্থাসমূহের কাছে নীতিগত সুপারিশ পেশ করে। জাতীয় পিপিডি প্ল্যাটফর্ম হিসেবে বিল্ড সরকার ও বেসরকারি খাতের অংশীজনদের মধ্যে কাঠামোগত সংলাপের পথ সুগম করে আসছে।”

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন
© All rights reserved © dailyamarsomoy.com