1. admin@gmail.com : দৈনিক আমার সময় : দৈনিক আমার সময়
  2. admin@dailyamarsomoy.com : admin :
বরিশাল রেঞ্জের নবাগত ডিআইজি মোঃ মোস্তাফিজুর রহমানের দায়িত্বভার গ্রহণ - দৈনিক আমার সময়

বরিশাল রেঞ্জের নবাগত ডিআইজি মোঃ মোস্তাফিজুর রহমানের দায়িত্বভার গ্রহণ

বরিশাল প্রতিনিধি
    প্রকাশিত : রবিবার, ৮ মার্চ, ২০২৬

বরিশাল রেঞ্জের নবাগত ডিআইজি হিসেবে ৭ মার্চ শনিবার বিকেলে দায়িত্বভার গ্রহণ করেছেন মোঃ মোস্তাফিজুর রহমান। এ সময় বরিশাল রেঞ্জ কার্যালয়ে নবাগত ডিআইজি উপস্থিত হলে তাকে ফুলেল শুভেচ্ছা ও উষ্ণ অভ্যর্থনা জানান রেঞ্জ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ। দায়িত্বভার গ্রহণ শেষে তিনি উপস্থিত কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভা এবং জনবান্ধব পুলিশিং নিশ্চিত করতে দিক-নির্দেশনা প্রদান করেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বরিশাল আরআরএফ কমান্ড্যান্ট (অতিরিক্ত ডিআইজি) মোঃ আব্দুস সালাম রিমন, অতিরিক্ত ডিআইজি (ক্রাইম এ্যান্ড অপ্‌স), অতিরিক্ত ডিআইজি (এ্যাডমিন এ্যান্ড ফিন্যান্স), জেলা পুলিশ সুপার ও সহকারী পুলিশ সুপার রেঞ্জ কার্যালয়। এছাড়াও উপস্থিত ছিলেন বরিশাল রেঞ্জ ও বিভিন্ন পুলিশ ইউনিটের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন
© All rights reserved © dailyamarsomoy.com