1. admin@gmail.com : দৈনিক আমার সময় : দৈনিক আমার সময়
  2. admin@dailyamarsomoy.com : admin :
বরিশালে আর্ন্তজাতিক নারী দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভা - দৈনিক আমার সময়

বরিশালে আর্ন্তজাতিক নারী দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভা

বাপিন ব্যানার্জী, বরিশাল
    প্রকাশিত : সোমবার, ৯ মার্চ, ২০২৬
বরিশালে আর্ন্তজাতিক নারী দিবস-২০২৬ উদযাপন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ‘আজকের পদক্ষেপ, আগামীর ন্যায়বিচার, সুরক্ষিত হোক নারী ও কন্যার অধিকার’ এই প্রতিপাদ্য নিয়ে বরিশালে আন্তর্জাতিক নারী দিবস পালিত হয়েছে। ৮ মার্চ রবিবার দুপুর সাড়ে ১২টায় জেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তর বরিশালের আয়োজনে নগরীর সার্কিট হাউজের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার মোঃ আহসান হাবিব। নারীর প্রতি বৈষম্যমূলক দৃষ্টিভঙ্গি পরিবর্তনের আহ্বান জানিয়ে প্রধান অতিথি তার বক্তৃতায় বলেন, নারী একটি লিঙ্গ পরিচয় হলেও আমাদের সমাজে কিছু মানুষ এ শব্দটিকে বৈষম্যমূলক অর্থে ব্যবহার করে। তাদের কাছে নারী মানে হচ্ছে অবলা প্রাণী। সমাজ তথা দেশকে এগিয়ে নিতে নারীদের প্রতি এমন মনোভাব পরিহার করতে হবে। নারীকে কেবল নারী হিসেবে নয় বরং একজন মানুষ হিসেবে দেখার মানসিকতা গড়ে তুলতে হবে। তিনি বলেন, নারীদের শুধু শিক্ষিত করে গড়ে তুললেই হবে না, কর্মজীবনে তারা নিজেদের প্রতিষ্ঠিত করতে পারছে কিনা সে বিষয়েও খেয়াল রাখতে হবে। নারীদের এগিয়ে নেওয়া ক্ষেত্রে সমাজে যে সকল প্রতিবন্ধকতা রয়েছে তা দূর করতে হবে। সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোঃ খায়রুল আলম সুমন। সভায় বিশেষ অতিথির বক্তৃতা করেন জেলা পুলিশ সুপার ফারজানা ইসলাম, বীর মুক্তিযোদ্ধা নুরুল আলম ফরিদ ও এবায়দুল হক চান। সভায় স্বাগত বক্তব্য রাখেন বরিশাল মহিলা বিষয়ক অধিদপ্তরের প্রোগ্রাম অফিসার চামেলি বেগম এবং শুভেচ্ছা বক্তব্য রাখেন বাংলাদেশ মহিলা পরিষদ বরিশালের আন্দোলন সম্পাদক শিউলি সাহা। সভায় আরো উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সুফল চন্দ্র গোলদার, জেলা সমাজসেবা কার্যালয়ের সহকারী পরিচালক সাজ্জাদ পারভেজ সহ বরিশাল মহিলা বিষয়ক অধিদপ্তরের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ ও নারী সংগঠনের প্রতিনিধি এবং গণমাধ্যমকর্মী।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন
© All rights reserved © dailyamarsomoy.com