1. admin@gmail.com : দৈনিক আমার সময় : দৈনিক আমার সময়
  2. admin@dailyamarsomoy.com : admin :
তুলির মায়ের সঙ্গে সাক্ষাৎ করলেন ব্যারিস্টার আরমান - দৈনিক আমার সময়

তুলির মায়ের সঙ্গে সাক্ষাৎ করলেন ব্যারিস্টার আরমান

অনলাইন ডেক্স
    প্রকাশিত : শনিবার, ১৪ ফেব্রুয়ারী, ২০২৬

“মায়ের ডাক”-এর প্রতিষ্ঠাতা সানজিদা আক্তার তুলি এবং বিএনপির গুম হওয়া নেতা সুমনের মায়ের সঙ্গে সাক্ষাৎ করেছেন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী জামায়াত প্রার্থী ব্যারিস্টার আহমদ বিন কাশেম আরমান।

শনিবার সকালে সানজিদা আক্তার তুলির বাসায় গিয়ে তিনি তুলির মায়ের সঙ্গে দেখা করেন। এ সময় সুমনের মাকে জড়িয়ে ধরে কান্নায় ভেঙে পড়েন ব্যারিস্টার আরমান।”

“গুম হওয়া নেতা সুমনের প্রসঙ্গে ব্যারিস্টার আরমান বলেন, সুমন ভাইকে যারা গুম করেছেন, এখন পর্যন্ত তাদের কেউ গ্রেফতার হননি। অথচ সুমন ভাইয়ের পরিবার সুনির্দিষ্টভাবে অভিযুক্তদের নাম-পরিচয় জানে। সুমন ভাইয়ের মতো শত শত পরিবার এখনো জানে না তাদের সন্তানদের কী অবস্থা।”

‘মায়ের ডাক’ সংগঠনের বিষয়ে তিনি বলেন, এই প্রতিষ্ঠান আমাদের আন্দোলন করতে শিখিয়েছে। ঘরে বসে চোখের পানি ফেললে হবে না, আমাদের রাজপথে নামতে হবে। মায়ের ডাকের মাধ্যমে সুমনের মা ও তাঁর বোন আমাদের সাহস যুগিয়েছেন। এই আন্দোলন চলবে। ঘটনার সঙ্গে জড়িতরা যত ক্ষমতাধরই হোক, তাদের আইনের আওতায় আনতেই হবে। যতদিন না আনা হবে, ততদিন আমাদের সংগ্রাম চলবে।

তিনি আরও বলেন, আমি যখন ছিলাম না, তখন আমার পরিবারের পাশে ছিল ‘মায়ের ডাক’ এবং সুমন ভাইয়ের পরিবার।

তুলি ও গুম হওয়া নেতা সুমনের পরিবারের বিষয়ে ব্যারিস্টার আরমান বলেন, এই পরিবারের সঙ্গে আমাদের সম্পর্ক শুধুই রাজনীতির নয়, এটি মানবিক সম্পর্ক।”

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন
© All rights reserved © dailyamarsomoy.com