1. admin@gmail.com : দৈনিক আমার সময় : দৈনিক আমার সময়
  2. admin@dailyamarsomoy.com : admin :
তথ্য প্রতিমন্ত্রীর কাছে ময়মনসিংহ বিভাগীয় তথ্য কমপ্লেক্সের অগ্রগতি প্রতিবেদন হস্তান্তর - দৈনিক আমার সময়

তথ্য প্রতিমন্ত্রীর কাছে ময়মনসিংহ বিভাগীয় তথ্য কমপ্লেক্সের অগ্রগতি প্রতিবেদন হস্তান্তর

নিজস্ব প্রতিবেদক
    প্রকাশিত : শনিবার, ২৮ ফেব্রুয়ারী, ২০২৬

তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী এমপি’র কাছে ময়মনসিংহ বিভাগীয় তথ্য কমপ্লেক্সের অগ্রগতি প্রতিবেদন হস্তান্তর করেছেন জেলা তথ্য অফিসের পরিচালক মীর আকরাম উদ্দীন আহম্মদ।

শনিবার দুপুরে প্রতিমন্ত্রী তাঁর নিজ জেলা সফরকালে ময়মনসিংহ সার্কিট হাউসে জেলার কর্মকর্তাদের সাথে মতবিনিময়ের শুরুতে এ প্রতিবেদন গ্রহণ করেন। এ সময় ইয়াসের খান চৌধুরী বলেন, ময়মনসিংহের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এ তথ্য কমপ্লেক্স সম্পর্কে তিনি অবগত রয়েছেন। এ বিষয়ে আরো বিস্তারিত জানতে প্রতিবেদনটি সহায়ক হবে। নির্ধারিত স্থানটি কমপ্লেক্সের জন্য যথেষ্ট কি না এবং নির্মাণ কাজের প্রস্তুতি কেমন  সে বিষয়েও পরিচালকের কাছে জানতে চান তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী।

ময়মনসিংহের জেলা প্রশাসক মো: সাইফুর রহমান, পুলিশ সুপার মিজানুর রহমান, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অধীন গণযোগাযোগ অধিদপ্তরের জেলা তথ্য অফিস, তথ্য অধিদফতরের আঞ্চলিক তথ্য অফিস, বাংলাদেশ বেতার কেন্দ্র, বাংলাদেশ টেলিভিশন উপকেন্দ্রসহ জেলার বিভিন্ন দপ্তরের  কর্মকর্তারা এ সময় উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, জেলা পর্যায়ে আধুনিক তথ্য কমপ্লেক্স নির্মাণ প্রকল্পের আওতাভুক্ত ২৬ জেলার মধ্যে ময়মনসিংহের শিকারীকান্দায় ২০২৩ সালে নির্ধারিত স্থানসহ ১৭ জেলায় ভূমি অধিগ্রহণ সম্পন্ন হয়েছে, বাকি ৯ জেলায় অধিগ্রহণ প্রক্রিয়াধীন।

স্থানীয় গণপূর্ত বিভাগ মার্চ মাসের মধ্যেই ময়মনসিংহের নির্ধারিত স্থানে বিদ্যমান স্থাপনা অপসারণের পর ঠিকাদারের মাধ্যমে নির্মাণ কাজ হাতে নেবে। সাততলা কমপ্লেক্স ভবনটিতে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অধীন সকল বিভাগের অফিস ও সিনেমা প্রদর্শন সুবিধাসম্বলিত মাল্টিপারপাস হল থাকবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন
© All rights reserved © dailyamarsomoy.com